TRENDING:

Alipurduar News: না আছে ঘরে শান্তি, না আছে বাইরে! জল নিয়ে দিনের পর দিন অশান্তিতে দুই চা বাগান

Last Updated:

নির্জলা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি দুটি চা বাগানে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: নির্জলা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি দুটি চা বাগানে। বীরপাড়ার ডিমডিমা ও সিংহানিয়া চা বাগানে পানীয় জলের জন্য দেখা যায় হা হা কার পরিস্থিতি।
advertisement

চার বছরেও মেলেনি জল সমস্যার স্থায়ী সমাধান। চার বছর আগে পিএইচই বিভাগের অধীনে পানীয় জল সরবরাহের কাজ শুরু হলেও আজও সেই প্রকল্পের সুফল থেকে বঞ্চিত সিংহানিয়া ও ডিমডিমা চা বাগানের বাসিন্দারা। বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শুরু হওয়া প্রকল্প এখন শুধুই আশ্বাসে রয়ে গিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীদের। চা বাগানের এক কর্মী ফারহাদ আলি জানান, “চা বাগানের কোন বাড়ি ঠিক মত জল পাচ্ছে না। বাইরের কলে জল মেলে না। দুই চা বাগানে পানীয় জলের জন্য হা হা কার লেগেই থাকে।”

advertisement

আরও পড়ুন: আচমকা জল বাড়ল নদীতে, স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর-কিশোরী! উদ্ধার দু’জনের নিথর দেহ

চা বাগানের ম্যানেজারদের বক্তব্য অনুযায়ী, পিএইচই বিভাগকে জল প্রকল্পের জন্য বাগান কর্তৃপক্ষ জমি দিয়েছিল। যাতে শ্রমিকরা নিজ নিজ বাড়িতে জল পেতে পারেন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, অধিকাংশ বাড়িতেই এখনও পর্যন্ত কোন জল সংযোগ নেই। এদিকে পানীয় জল সংগ্রহের তাগিদে এই নদী, ওই নদী যেতে গিয়ে শ্রমিকদের বাগানের কাজে দেরি হয়ে যাচ্ছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এই বিষয়ে সাংসদ মনোজ টিগ্গা জানান, “পিএইচই বিভাগের সঙ্গে কথা বলব। অভিযোগ শুনেছি অনেক জায়গায় জলাধার তৈরি হয়নি, পাইপলাইন বসানো হয়েছে খারাপ মানের, ফলে সাধারণ মানুষ এখনও জল পাচ্ছেন না।”

সেরা ভিডিও

আরও দেখুন
খুদের প্রতিভা দেখে চোখ কপালে উঠবে, মেডেলের বন্যা বইয়ে দিচ্ছে ১০ বছরের মেয়ে
আরও দেখুন

Annanya Dey

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: না আছে ঘরে শান্তি, না আছে বাইরে! জল নিয়ে দিনের পর দিন অশান্তিতে দুই চা বাগান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল