TRENDING:

Success Story: খুদের প্রতিভা দেখে চোখ কপালে উঠবে, মেডেলের বন্যা বইয়ে দিচ্ছে ১০ বছরের মেয়ে! আকাশছোঁয়া সাফল্যে গর্বে ভাসছে আদ্রা

Last Updated:

Purulia Success Story: যোগব্যায়ামের মাধ্যমে সুস্থ শরীর ও সুস্থ মন গঠনের যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে দশ বছরের কিশোরী দেবাংশী রঞ্জিত মেশ্রাম। জাতীয়, রাজ্য ও জেলা স্তরের বিভিন্ন যোগা প্রতিযোগিতায় পেয়েছে সাফল্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার রেলশহর আদ্রার গর্ব এখন দশ বছরের কিশোরী দেবাংশী রঞ্জিত মেশ্রাম। অল্প বয়সেই যোগব্যায়ামের জগতে নিজের অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখে সে হয়ে উঠেছে জেলার অন্যতম উজ্জ্বল মুখ। মাত্র ১০ বছর বয়সেই দেবাংশী জাতীয়, রাজ্য ও জেলা স্তরের বিভিন্ন যোগা প্রতিযোগিতায় কৃতিত্বের সঙ্গে অংশগ্রহণ করে একাধিক সম্মান ও পুরস্কার অর্জন করেছে।
advertisement

তার সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য ট্রফি, মেডেল ও সার্টিফিকেট। বাড়ির তাক এখন তার পরিশ্রম ও সাফল্যের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দেবাংশীর স্বপ্ন আগামীদিনে যোগব্যায়ামের মাধ্যমে আদ্রার নাম উজ্জ্বল করা। দেবাংশীর এই সাফল্যের পেছনে রয়েছে পরিবারের অকুণ্ঠ সমর্থন এবং তার নিয়মিত অনুশীলন। পড়াশোনার পাশাপাশি প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে কঠোর অনুশীলনই তার সাফল্যের মূল চাবিকাঠি।

advertisement

আরও পড়ুন: প্রাতঃভ্রমণে বেরিয়ে চরম বিপত্তি, ভোরের আলো ফোটার আগেই মর্মান্তিক পরিণতি! দুরন্ত গতির বলি বৃদ্ধা

ছোটবেলা থেকেই যোগব্যায়ামের প্রতি তার গভীর আগ্রহ, একাগ্রতা ও শৃঙ্খলাবোধ সকলকে মুগ্ধ করেছে। প্রতিটি প্রতিযোগিতায় সে আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করে এবং অধিকাংশ ক্ষেত্রেই প্রথম বা দ্বিতীয় স্থান অর্জন করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছে। দেবাংশীর মা পুনম মেশ্রাম ও বাবা রঞ্জিত মেশ্রাম গর্ব করে জানান, “মেয়ের সাফল্যে আমরা ভীষণ আনন্দিত।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
১৬ কোটিতে ১২০ ফুট লম্বা পাকা সেতু! এবার ইছামতির ওপর দিয়েই অনায়াসে পারাপার স্বরূপনগরে, উদ্বোধন কবে?
আরও দেখুন

তার এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এটাই আমাদের কামনা। আমরা চাই, আগামী দিনে সে যোগব্যায়ামে আরও বড় সাফল্য অর্জন করে আদ্রার নাম সারা দেশে উজ্জ্বল করুক।” যোগব্যায়ামের মাধ্যমে সুস্থ শরীর ও সুস্থ মন গঠনের যে ইতিবাচক বার্তা দেবাংশী ছড়িয়ে দিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। তার সাফল্য আজ অন্য শিশুদের কাছেও অনুপ্রেরণা। ভবিষ্যতে আরও বড় মঞ্চে সে সাফল্যের আলো ছড়াবে, এমন প্রত্যাশাই এখন সকলের।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Success Story: খুদের প্রতিভা দেখে চোখ কপালে উঠবে, মেডেলের বন্যা বইয়ে দিচ্ছে ১০ বছরের মেয়ে! আকাশছোঁয়া সাফল্যে গর্বে ভাসছে আদ্রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল