TRENDING:

Ichamati River Bridge Project: ১৬ কোটিতে ১২০ ফুট লম্বা পাকা সেতু! এবার ইছামতির ওপর দিয়েই অনায়াসে পারাপার স্বরূপনগরে, উদ্বোধন কবে?

Last Updated:

North 24 Parganas Ichamati River Bridge Project: স্বরূপনগরবাসীর দীর্ঘদিনের দাবি মেনে ইছামতি নদীর উপর ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ১২০ ফুট লম্বা একটি পাকা সেতু। কবে থেকে সাধারণ মানুষ এই পরিষেবা পাবেন, জানুন লেটেস্ট আপডেট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্বরূপনগর, উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যা: যোগাযোগে নতুন দিগন্ত, স্বরূপনগরের ইছামতিতে চালু হতে চলেছে সেতু। স্বাধীনতার পর থেকেই সীমান্ত এলাকার মানুষের যাতায়াতের সমস্যার অন্যতম বড় কারণ ছিল ইছামতি নদীর উপর স্থায়ী সেতুর অভাব। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের বারঘড়িয়া এলাকায়।
advertisement

ইছামতি নদীর উপর নির্মিত কংক্রিটের সেতুটি শীঘ্রই উদ্বোধন হতে চলেছে। বহু বছর ধরে স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল এই এলাকায় একটি পাকা সেতু নির্মাণের। অবশেষে সেই দাবিকে গুরুত্ব দিয়েই সেতু নির্মাণের উদ্যোগ নেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। ২০২৪ সালে প্রায় ১৬ কোটি টাকা বরাদ্দ করে শুরু হয় সেতু নির্মাণের কাজ। প্রায় ১২০ ফুট দীর্ঘ এই কংক্রিটের সেতুটি নির্মাণে গত দুই বছরে দ্রুত কাজ সম্পন্ন করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: চাষবাসেই লুকিয়ে বড়লোক হওয়ার ‘সিক্রেট’! সাফল্যের ফর্মুলায় বাজিমাত হাওড়ার এই কৃষকের, জানলে অবাক হবেন আপনিও

দীর্ঘদিন ধরে নৌকা বা অস্থায়ী ব্যবস্থার উপর নির্ভর করে নদী পারাপার করতে হত স্থানীয় মানুষকে। ফলে বর্ষাকাল বা দুর্যোগের সময় সমস্যায় পড়তে হত সাধারণ মানুষ, কৃষক এবং ছাত্রছাত্রীদের। নতুন এই সেতু চালু হলে সীমান্ত এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াত অনেক সহজ হবে। ছোট ও মাঝারি যানবাহন চলাচলও নির্বিঘ্ন হবে বলে মনে করছেন স্থানীয়রা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

এছাড়াও হাসপাতাল, প্রশাসনিক দফতর-সহ বিভিন্ন জরুরি পরিষেবায় দ্রুত পৌঁছন সম্ভব হবে। ফলে সীমান্তবর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থায় একটি নতুন দিগন্ত খুলবে বলে আশা করা হচ্ছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Ichamati River Bridge Project: ১৬ কোটিতে ১২০ ফুট লম্বা পাকা সেতু! এবার ইছামতির ওপর দিয়েই অনায়াসে পারাপার স্বরূপনগরে, উদ্বোধন কবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল