TRENDING:

KKR News: বড় চিন্তায় কেকেআর! একের পর এক ৩ ধাক্কা! শক্তি কমছে নাইটদের? কীভাবে হবে সমাধান!

Last Updated:
Kolkata Knight Riders: নতুন মরশুমে নতুন উদ্যম নিয়ে নামতে চলেছে কেকেআর। কিন্তু অনেক স্বপ্ন নিয়ে দল সাজিয়েও একাধিক সমস্যায় জর্জরিত নাইট শিবির। এখন দেখের কী সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।
advertisement
1/7
বড় চিন্তায় কেকেআর! একের পর এক ৩ ধাক্কা! শক্তি কমছে নাইটদের? কীভাবে হবে সমাধান!
২৮ মার্চ থেকে ঢাকে কাঠি পড়তে চলেছে আইপিএল ২০২৬-এর। ইতিমধ্যেই প্রতিযোগিতায় আংশিক সূচি প্রকাশ করেছে বিসিসিআই। কিন্তু আইপিএল শুরুর আগে বড় চিন্তায় তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।
advertisement
2/7
মিনি নিলামে নতুন করে গুছিয়ে দল সাজিয়েছিল কেকেআর। ব্যাটিং-বোলিং সব বিভাগেই দলকে শক্তিশালী করেছিল নাইট টিম ম্যানেজমেন্ট। কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে দলের পেস বোলিং অ্যাটাক নিয়ে বড় চিন্তায় কেকেআর শিবির।
advertisement
3/7
কিন্তু টি–২০ বিশ্বকাপের সময়ে পরিস্থিতি বদলে যায়। গত মাসে পাল্লেকেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে গিয়ে পায়ের পেশিতে চোট পান পাথিরানা। এই চোটের কারণে তিনি ২০২৬ টি–২০ বিশ্বকাপের বাকি অংশে আর খেলতে পারেননি। একই সঙ্গে আইপিএল ২০২৬-এ তার খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
advertisement
4/7
ইনস্টাগ্রামে পাথিরানা সম্প্রতি লিখেছেন, তিনি এখনও শ্রীলঙ্কাতেই আছেন এবং ধীরে ধীরে সুস্থ হওয়ার চেষ্টা করছেন। তাই সবাইকে শান্ত থাকার অনুরোধও করেছেন তিনি। তবে কবে তিনি পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে পারবেন, তা এখনও নিশ্চিত নয়। মনে করা হচ্ছে আইপিএলের প্রথম হাফে তিনি নাও খেলতে পারেন। তবে কবে পুরোপুরি ফিট হবেন তা নিয়ে এখনও কোনো আপডেট নেই।
advertisement
5/7
এর পাশাপাশি চোটের কারণে অনিশ্চিত কেকেআর পেস অ্যাটাকের অন্যতম শক্তি হর্ষিত রানা। তিনিও চোটের কারণে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যান। সবচেয়ে বড় আশঙ্কার কারণ হল তিনি পুরো মরশুম খেলতে পারবেন কিনা তা নিয়েও সংশয় রয়েছে।
advertisement
6/7
বিসিসিআইয়ের ঘনিষ্ঠ সূত্রের খবর, হর্ষিত রানা আইপিএল ২০২৬-এর বড় একটি অংশের জন্য মাঠের বাইরে থাকতে পারেন। কিছু রিপোর্টে বলা হয়েছে, রিহ্যাব প্রক্রিয়া কীভাবে এগোয় তার ওপর নির্ভর করে তিনি পুরো মরশুমটাই মিস করতে পারেন। তার সময়মতো ফিট হওয়ার সম্ভাবনা কম।
advertisement
7/7
বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকেও দলে নিয়েছিল কেকেআর। কিন্তু রাজনৈতিক সমস্যার কারণে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হয়।প্রয়োজনে মুস্তাফিজুর রহমানের জায়গায় নতুন কোনো খেলোয়াড় নেওয়ার সুযোগ এখনও রয়েছে।
বাংলা খবর/ছবি/খেলা/
KKR News: বড় চিন্তায় কেকেআর! একের পর এক ৩ ধাক্কা! শক্তি কমছে নাইটদের? কীভাবে হবে সমাধান!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল