TRENDING:

Purulia News: শরীরটাই আসল সম্পদ, স্বাস্থ্য ফেরাতে আড়ষার রাস্তা ভোর থেকেই ম্যারাথন জ্বরে কাবু! প্রথম তিনে কারা, জানলে গর্ব হবে

Last Updated:
Purulia News: শরীর চর্চায় উৎসাহ দিতে আড়ষায় ম্যারাথন প্রতিযোগিতা, ব্যাপক উৎসাহ এলাকাবাসীর মধ্যে। আড়ষায় যাঁরা শরীর চর্চা করেন, তাঁদের একটি কমিটি রয়েছে। সেই কমিটির উদ্যোগেই আয়োজন। প্রায় ১০০ জন প্রতিযোগী এই ম্যারাথনে অংশগ্রহণ করেন।
advertisement
1/6
শরীরটাই আসল সম্পদ, স্বাস্থ্য ফেরাতে আড়ষার রাস্তা ভোর থেকেই ম্যারাথন জ্বরে কাবু
স্বাস্থ্য ভাল রাখতে গেলে প্রতিনিয়ত প্রয়োজন শরীর চর্চার। কারণ শরীর ভাল থাকলে মানুষের মনও ভাল থাকে। এবার স্বাস্থ্য ভাল রাখার বার্তা নিয়ে এক অভিনব ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হল পুরুলিয়ার আড়ষায়। (ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি)
advertisement
2/6
প্রতিনিয়ত আড়ষায় যাঁরা শরীর চর্চা করেন, তাঁদের একটি কমিটি রয়েছে। সেই কমিটির উদ্যোগেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আহারা মোড় থেকে আড়ষা স্টেডিয়াম পর্যন্ত এই প্রতিযোগিতা হয়। ‌ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী মানুষজন অংশগ্রহণ করেন।
advertisement
3/6
বিগত বছর থেকে এই ম্যারাথনের আয়োজন হয়ে আসছে। এ-বছর এই প্রতিযোগিতা দ্বিতীয় তম বর্ষে পদার্পণ করেছে। প্রায় ১০০ জনের কাছাকাছি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ‌
advertisement
4/6
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগিতার মধ্যে প্রথম স্থান অধিকার করেন নিপেন মাহাতো, যিনি বোঙাবাড়ির বাসিন্দা, দ্বিতীয় স্থান অর্জন করেন অমিত গোস্বামী আড়ষার বাসিন্দা, তৃতীয় স্থান অর্জন করেন জয়ন্ত মাহাতো, গাড়াফুসরোর বাসিন্দা।
advertisement
5/6
এ বিষয়ে কমিটির সদস্য সমন কুমার মাহাতো ও প্রিয়ব্রত দেশমুখ বলেন, শরীরচর্চা জন্য তারা একটি কমিটি গঠন করেছে। তাদের মূল উদ্দেশ্য স্বাস্থ্য সচেতনতা। এই প্রতিযোগিতার ফলে আরও অন্যান্য মানুষ উৎসাহিত হচ্ছে তাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতার প্রচার ঘটছে। আগামী দিনে আরও বৃহৎ আকারে এই প্রতিযোগিতা করার পরিকল্পনা রয়েছে তাদের।
advertisement
6/6
এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন জায়গা থেকে আগত বহু প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাকে ঘিরে অংশগ্রহণকারী প্রতিযোগিতার মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল তুঙ্গে। এলাকার মানুষজন ও আগ্রহ সহকারে এই প্রতিযোগিতা চাক্ষুষ করে। সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন। ‌ (ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি)
বাংলা খবর/ছবি/খেলা/
Purulia News: শরীরটাই আসল সম্পদ, স্বাস্থ্য ফেরাতে আড়ষার রাস্তা ভোর থেকেই ম্যারাথন জ্বরে কাবু! প্রথম তিনে কারা, জানলে গর্ব হবে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল