এই সময়ে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে দল একাধিক সাফল্য পেয়েছিল। তবে এর ফলে যুবরাজ সিং দীর্ঘ সময়ের জন্য অধিনায়ক হওয়ার সুযোগ পাননি। অনেকের মতে, তিনি সেই যোগ্যতা থাকা সত্ত্বেও নেতৃত্বের সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন।
যুবরাজের ক্রিকেট জীবন শেষ হওয়ার পর তার বাবা যোগরাজ সিংবারবার এই বিষয়টি নিয়ে সরব হন। তিনি প্রকাশ্যে ধোনির সমালোচনা করেন এবং দাবি করেন, তার ছেলের অধিনায়ক না হওয়ার পিছনে ধোনির ভূমিকা ছিল। এছাড়াও তিনি অতীতে বিষণ সিং বেদী, কপিল দেব সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন।
advertisement
তবে এই মন্তব্য নিয়ে যুবরাজ নিজে ভিন্ন মত পোষণ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে যুবরাজ সিং জানান, তিনি কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনির কাছে ক্ষমা চাইতে চান। তিনি স্পষ্ট করে বলেন, বাবার এই ধরনের মন্তব্য তিনি সমর্থন করেন না। এমনকি তিনি তার বাবাকে বলেছেন, এই ধরনের কথা বলা ঠিক নয় এবং এতে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হয়।
আরও পড়ুনঃ টি-২০ বিশ্বকাপ থেকে আইপিএল, লাগাতার ফ্লপ বরুণ চক্রবর্তী! কেন এই হাল? জানা গেল আসল কারণ!
অন্যদিকে যোগরাজ সিং অতীতেও একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি দাবি করেছিলেন, একসময় রাগের বশে তিনি কপিল দেবকে আঘাত করার কথা ভেবেছিলেন। এছাড়া তিনি আরও কিছু প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধেও কড়া মন্তব্য করেছেন। তবে যুবরাজ সিং নিজের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, তিনি সবসময় ইতিবাচক মনোভাব রাখতে চান এবং কারও বিরুদ্ধে এমন মন্তব্যকে সমর্থন করেন না।
