মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিনি ১৮ রান করে আউট হয়েছিলেন এবং সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। সবচেয়ে অবাক করার বিষয়, আউট হওয়ার আগে নিজেরই দলের এক জুনিয়র খেলোয়াড়ের কাছ থেকে তাঁকে বকাঝকা শুনতে হয়েছে। চলুন জেনে নেওয়া যাক, আসলে পুরো ঘটনাটা কী?
এই মজার ঘটনাটি ঘটে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং ইনিংসের ষষ্ঠ ওভারে। ইডেনে সানরাইজার্স হায়দরাবাদ প্রথমে ব্যাট করে ২২৬ রানের বড় স্কোর দাঁড় করায়। জবাবে কেকেআরের শুরুটা ভালই হয়েছিল, কিন্তু ষষ্ঠ ওভারে ক্যামেরন গ্রিন রানআউট হয়ে যান। এর থেকেও খারাপ বিষয় ছিল, আউট হওয়ার আগে তাঁর সতীর্থ ব্যাটসম্যান অঙ্গকৃষ রঘুবংশী তাঁর ওপর বেশ রেগে যান।
advertisement
কেকেআরের ব্যাটিং ইনিংসের ষষ্ঠ ওভারে এই ঘটনাটি ঘটে। রঘুবংশী একটি সোজা শট খেলেন। বোলার ঈশান মালিঙ্গা সামান্য মিসফিল্ড করেন, তবে বল খুব দূরে যায়নি। এর মধ্যেই দুই ব্যাটসম্যান রান নেওয়ার জন্য দৌড়ে পড়েন এবং সঙ্গে সঙ্গেই মালিঙ্গা নন-স্ট্রাইকার এন্ডে বেল উড়িয়ে দেন।
প্রথমে মনে হয়েছিল রঘুবংশী আউট হয়েছেন। সেই কারণেই তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং রাগের মাথায় ক্যামেরন গ্রিনকে কিছু কথাও বলেন। কিন্তু থার্ড আম্পায়ার সিদ্ধান্ত দেন যে আউট রঘুবংশী নন, বরং ক্যামেরন গ্রিন। ফলে অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার একদিকে রানআউট হন, আর অন্যদিকে মাঠের মাঝেই জুনিয়র খেলোয়াড়ের কাছ থেকে বকাও খেতে হয়।
অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন কেকেআর এই মরশুমে টানা দ্বিতীয় হারল। ইডেনে খেলা এই ম্যাচে কেকেআর টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। ট্রাভিস হেড, অভিষেক শর্মা এবং হেনরিখ ক্লাসেনের দুর্দান্ত ইনিংসের দৌলতে সানরাইজার্স হায়দরাবাদ স্কোরবোর্ডে ২২৬ রানের বিশাল পাহাড় গড়ে তোলে।
আরও পড়ুন- আইপিএল খেলার জন্য বোর্ডের সঙ্গে লড়াই! আদালতে দেলেন শ্রীলঙ্কান ক্রিকেটার
এর জবাবে কলকাতা নাইট রাইডার্স নিজেদের ঘরের মাঠে ১৬১ রানে অলআউট হয়ে যায় এবং ৬৫ রানে বড় ব্যবধানে হারের মুখে পড়ে।
জানিয়ে রাখা ভালো, আইপিএল ২০২৬-এ এই প্রথম এমন ঘটনা ঘটল, যেখানে লক্ষ্য তাড়া করা দল ম্যাচ হেরে গেল।
