TRENDING:

KKR vs SRH: ব্যাটে-বলে দুই বিভাগেই ডাহা ফেল! ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধেও লজ্জার হার কেকেআরের

Last Updated:

KKR vs SRH: ২২৬ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে কলকাতা গুটিয়ে গেল মাত্র ১৬১ রানে। তাও আবার ১৬ ওভারেই অলআউট তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ডুবিয়েছিল কেকেআরের ব্যাটিং। আর দ্বিতীয় ম্যাচে ভুল শোধরানো তো দূরের কথা, ব্যাটিং-বোলিং দুই বিভাগেই জঘন্য পারফরম্যান্স কলকাতা নাইট রাইডার্সের। ২২৬ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে কলকাতা গুটিয়ে গেল মাত্র ১৬১ রানে। তাও আবার ১৬ ওভারেই অলআউট তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা। একমাত্র কিছুটা লড়াই করলেন আংক্রিশ রঘুবংশী। আরসিবি ম্যাচে ধাক্কা সামবে কেকেআরের ঘরে ঢুকে ৬৫ রানের বড় ব্যবধানে জয় তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
কেকেআর বনাম এসআরএইচ
কেকেআর বনাম এসআরএইচ
advertisement

ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন অজিঙ্কে রাহানে। পাওয়ার প্লে-তেই বিধ্বংসী ব্যাটিং করে কেকেআরকে একপ্রকার ম্যাচ থেকে ছিটকে দিয়েছিলেন ট্রেভিস হেড ও অভিষেক শর্মা। ৬ ওভার শেষ হওয়ার আগেই ৮৪ রানের পার্টনারশিপ গড়ে ফেলেন দজনে। অভিষেক ২১ বলে ৪৮ ও হেড ২১ ৪৬ রান করেন। এরপর হেনরিক ক্লাসেনের ৩৫ বলে ৫২ রানের অনবদ্য ইনিংস ও নীতিশ কুমার রেড্ডির ২৪ বলে ৩৯ রানের ইনিংস হায়দরাবাদকে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৬ রানে পৌছে দেয়। কেকেআর বোলিংয়ে একমাত্র মুজারবানি ৪টি উইকেট নিয়ে নজর কাড়েন।

advertisement

রান তাড়া করতে নেমে ফিন অ্যালেন শুরুটা ভাল করলেও বড় স্কোর করতে পারেননি। ৭ বলে ২৮ রান করেন তিনি। এদিন রান পাননি অধিনায়ক অজিঙ্কা রাহানেও। আংক্রিশ রঘুবংশী ও রিঙ্কু সিং আশা জাগিয়ে রেখেছিল কেকেআর ফ্যানেদের। হাফ সেঞ্চুরি করেন রঘুবংশী। ২৯ বলে ৫২ রান করেন তিনি। রিঙ্কু সিং করেন ৩৫ রান। কিন্তু খারাপ শট সিলেকশন ও নিজেদের মধ্যে তালমেলের অভাবে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কেকেআর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

গুরুত্বপূর্ণ ম্যাচে দুটি রান আউটও ম্যাচ হারার জন্য যথেষ্ট। ক্যামেরন গ্রিন ও সেট ব্যাটার আংক্রিশ রঘুবংশী রান আউট হয়ে সাজঘরে ফেরেন। যা নিয়ে সমালোচনা করেন ক্রিকেট বিশেষজ্ঞরাও এছাড়া কোনও কেকেআর ব্যাটার এদিন লড়াই দিতে পারেননি। শেষ পর্যন্ত ১৬ ওভারে ১৬১ রানে অলআউট হয়ে যায় অজিঙ্কা রাহানের দল। এই হারের ফলে পয়েন্ট টেবিলে ৯ নম্বরে থাকল নাইটরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs SRH: ব্যাটে-বলে দুই বিভাগেই ডাহা ফেল! ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধেও লজ্জার হার কেকেআরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল