TRENDING:

Cooch Behar News: ভারত-পাকিস্তান যুদ্ধের এই স্মৃতি রয়েছে জেলায়! আকর্ষণ করে মুক্তিযুদ্ধের এই স্মারক সবাইকে

Last Updated:

Cooch Behar News: মুক্তি যুদ্ধের স্মারক হিসেবে ভারত পাকিস্তানের পরাজিত এই প্যাটন ট্যাঙ্ক গুলি নিয়ে আসে। যেগুলির মধ্যে একটি প্যাটন ট্যাঙ্ক রাখা রয়েছে কোচবিহারের সাগরদিঘি চত্বরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

আরও পড়ুন: ছন্দে ফিরল ভারতের টাকা, কুপোকাত পাকিস্তানের রুপিয়া! জানেন আমাদের ১০০ টাকা মানে ওদের কত?

কোচবিহারের এক ইতিহাস অনুসন্ধানী ঋষিকল্প পাল জানান, “১৯৭১ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সামরিক বাহিনী দিয়ে সাহায্য করেছিল ভারত। সেই সময় পশ্চিম পাকিস্তানের সঙ্গে দীর্ঘ সময় ধরে চলে এই মুক্তিযুদ্ধ। তারপর এই মুক্তিযুদ্ধে পরাজিত হয় পশ্চিম পাকিস্তান। যেটি বর্তমান সময়ের পাকিস্তান নামে চিহ্নিত করা হয়। তবে পাকিস্তানকে সেই সময় যুদ্ধের জন্য বেশ কিছু প্যাটন ট্যাঙ্ক দিয়েছিল আমেরিকা। যুদ্ধে জয়ের পর সেই প্যাটন ট্যাঙ্কগুলি মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে ভারতীয় সেনা নিয়ে আসে বাংলাদেশ থেকে। এই প্যাটন ট্যাঙ্ক কোচবিহারে আনার পর দীর্ঘ সময় কোচবিহারের চিলারায় সেনা ছাউনিতে ছিল।”

advertisement

আরও পড়ুন: সাপও ঢুকতে ভয় পায়! কিছু ছুঁলে এমনকি গন্ধ শুঁকলেও মৃত্যু! বিশ্বের সবচেয়ে বিষাক্ত বাগান, কোথায় আছে জানেন?

View More

তিনি আরও জানান, “তারপর কোচবিহারের তৎকালীন জেলা শাসক সেটিকে এনে রাখেন কোচবিহার সাগরদিঘি চত্বরে। সেখানে এই প্যাটন ট্যাঙ্ক বাচ্চাদের ও বড়দের মনোরঞ্জন করেছে বহুদিন। সেটির ভিতরে প্রবেশের ক্ষেত্রেও তখন কোনও বাধা ছিল না। তবে এখন আর ভেতরে প্রবেশ করা যায় না। বহু বাইরের পর্যটক কোচবিহারে আসলে এই প্যাটন ট্যাঙ্ক এর দেখতে ভিড় জমান। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে চলেছে এই প্যাটন ট্যাঙ্ক। যদিও বর্তমানে একপ্রকার অবহেলায় রয়েছে এই দীর্ঘ পুরোনো ইতিহাসের সাক্ষী প্যাটন ট্যাঙ্ক।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'বহরমপুর মানেই অধীর চৌধুরী'! নাম ঘোষণার আগেই দেওয়াল লিখন কর্মীদের, মেপে পা ফেলছেন ‘রবিনহুড’
আরও দেখুন

জেলার প্রাণকেন্দ্র সাগরদিঘি চত্বরের অন্যতম আকর্ষণের জিনিস এই প্যাটন ট্যাঙ্ক। তাইতো জেলার বাইরের বহু মানুষেরাও এই প্যাটন ট্যাঙ্ক দেখতে ভিড় জমিয়ে থাকেন। তবে বাচ্চাদের কাছে অনেকটা বেশি আকর্ষণের জায়গা বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়ের এই বিশেষ প্যাটন ট্যাঙ্ক। যা আজও সাগরদিঘি চত্বরের আকর্ষণ অনেকগুণ বাড়িয়ে তোলে পর্যটকদের মধ্যে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cooch Behar News: ভারত-পাকিস্তান যুদ্ধের এই স্মৃতি রয়েছে জেলায়! আকর্ষণ করে মুক্তিযুদ্ধের এই স্মারক সবাইকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল