TRENDING:

Theatre Festival: প্রকৃতির মাঝেই অবাক করা নাট্য অনুষ্ঠান! দেখতে ভিড় জমাচ্ছেন বহু দর্শক

Last Updated:

Theater Festival: মূলত সবুজ অরণ্যকে বাঁচাতে সবার আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন। তাই দীর্ঘ চার বছর আগে শুরু করা হয়েছিল এই নাট্য উৎসব। এবার এই উৎসব পঞ্চমবর্ষে পদার্পণ করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: জেলা শহর কোচবিহার হল রাজ ঐতিহ্যে মোড়া শহর। এই রাজ ঐতিহ্যগুলির মধ্যেই একটি অন্যতম জায়গা হল শালবাগান। সদর শহরের একেবারে সংলগ্ন এলাকায় রয়েছে এই সুন্দর বাগান। শহরের পূর্ব দিকে প্রায় ৩৫০ বিঘা এলাকা বিস্তৃত এই সংরক্ষিত বনাঞ্চল। মূলত এই বাগানের সম্পর্কে সচেতনতার বার্তা দিতে শুরু করা হয় এই নাট্য উৎসব। তারপর কেটে গিয়েছে চারটা বছর। তবে এই নাট্য অনুষ্ঠানের কদর বেড়েছে প্রতিবছর। চলতি বছরের এই নাটকের অনুষ্ঠানে ভিড় জমিয়েছেন বহু মানুষ। বেশ কয়েকদিন ধরেই চলবে এই নাটকের অনুষ্ঠান। এখানে জেলার বাইরের বহু দল আসবে তাঁদের নাটক সকলের সামনে তুলে ধরতে।
advertisement

শাল বাগান জঙ্গল থিয়েটার ফেস্টিভ্যালের আয়োজক নাট্য দলের সম্পাদক সুমন্ত সাহা জানান,  “মূলত সবুজ অরণ্যকে বাঁচাতে সবার আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন। এই নাট্য উৎসব এবার পঞ্চমবর্ষে পদার্পণ করেছে বলে জানান তিনি। এই অনুষ্ঠানে আসা প্রত্যেকেরই হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হচ্ছে। নাটক চলাকালীন শাল বাগানের ভেতরে আরও বেশ কিছু চারা গাছ রোপণ করা হয়েছে। এছাড়া নাটকের পাশাপশি বেশকিছু পরিবেশ সচেতনতা বৃদ্ধি করার কাজের আয়োজন করা হয়েছে। যদিও এই নাটকের সঙ্গে পরিবেশ প্রকৃতির যোগ রয়েছে অনেকটাই। তাই সকলের সামনে তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।”

advertisement

আরও পড়ুন: এক রাতের রাজা হতে চান? তাহলে সঙ্গীকে নিয়ে কলকাতার কাছেই এই বাড়ি থেকে ঘুরে আসুন

এই নাট্য উৎসবে নাটক করতে আসা এক নাট্যকর্মী সৌরভ গোপ জানান, “সংক্ষেপে বলা যায় এই শাল বাগান কোচবিহারের অন্যতম ফুসফুস। তাই এই শাল বাগানকে রক্ষা করা অত্যন্ত প্রয়োজন। এছাড়া প্রকৃতির মাঝে আয়োজন করা এই নাটকের অনুষ্ঠান বহু দর্শককে আকর্ষণ করছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বহু দর্শক আসছেন এখানে।” নাটক দেখতে আসা এক সমাজসেবী ব্যক্তি সুমন দাস জানান, “এবারের অনুষ্ঠানে জেলার পাশাপশি রাজ্যের ও বাইরের বহু নাট্য দল এসেছে। নাটকের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার পাশাপশি পরিবেশ রক্ষার বার্তাকে সকলের সামনে সুন্দর ভাবে তুলে ধরেছেন আয়োজকরা।”

advertisement

View More

বর্তমান সময়ে জঙ্গল থিয়েটার ফেস্টিভাল এক অনন্য মাত্র যোগ জেলার নাট্য চর্চার মধ্যে। এই ফেস্টিভালের মাধ্যমে সকলের কাছে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। আগামীদিনে এই ধরনের কাজ আরোও বহু নাট্য দল করবে এটাই প্রত্যাশা জেলার বেশিরভাগ মানুষের।

সেরা ভিডিও

আরও দেখুন
নিরাপত্তা ছাড়াই মাঠে রানা! পুরনো বাইকেই বাজিমাত করতে নামলেন সিপিআইএম প্রার্থী
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Theatre Festival: প্রকৃতির মাঝেই অবাক করা নাট্য অনুষ্ঠান! দেখতে ভিড় জমাচ্ছেন বহু দর্শক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল