TRENDING:

Sports News : নজরকাড়া সাফল্য! জাতীয় তায়কোন্ডো চ্যাম্পিয়নশিপে সোনার পদক

Last Updated:

Gold Medal : ৪২ তম ন্যাশনাল তায়কোন্ডো প্রতিযোগিতায় সোনা এল দক্ষিণ দিনাজপুর জেলার ঘরে। অঙ্কিত কুমার পাল ও মিতালি মালি ফাইনালে পাঞ্জাবকে হারিয়ে স্বর্ণপদক পেয়ে দক্ষিণ দিনাজপুর তথা পশ্চিমবঙ্গের নাম জাতীয় পর্যায়ে উজ্জ্বল করেছে। এর মাধ্যমে তাঁরা আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় নামার যোগ্যতা অর্জন করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর : ৪২ তম ন্যাশনাল তাইকোন্ডো প্রতিযোগিতায় সোনা এল দক্ষিণ দিনাজপুর জেলায়। দুই প্রতিযোগী সোনার পদক পেয়েছেন। তাঁরা আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় নামার যোগ্যতা অর্জন করেছেন।
advertisement

খেলা দেবভূমি উত্তরাখণ্ড তাইকোন্ডো অ্যাসোসিয়েশন এর ব্যবস্থাপনায় এবং তাইকোন্ডো ফেডারেশন অফ ইন্ডিয়া এর পরিচালনায় হরিদুয়ারের রসনাবাদে অবস্থিত ‘বন্দনা কাটারিয়া স্পোর্টস কমপ্লেক্স’ -এ অনুষ্ঠিত হয়েছিল। এই প্রতিযোগিতায় অঙ্কিত কুমার পাল ও মিতালি মালি ফাইনালে পাঞ্জাবকে হারিয়ে স্বর্ণপদক পান। দক্ষিণ দিনাজপুর তথা পশ্চিমবঙ্গের নাম জাতীয় পর্যায়ে উজ্জ্বল করেছেন তাঁরা।

দক্ষিণ দিনাজপুর জেলার তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্রী দিবাকর মন্ডল জানান, “বালুরঘাট হাই স্কুলের সাহায্যে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ করানো হয়। বালুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের সহযোগিতা ছিল। এই ক্যাম্প থেকে এত প্রতিভা উঠে আসছে, তাতে জেলাবাসী গর্বিত।

advertisement

আরও পড়ুন- র‍্যাপিডো বাইকে চড়ে ঘুরছে হনুমান! টাকি রোডের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

“জাতীয় স্তরের তাইকোন্ডো প্রতিযোগিতা ২০২৫-এ অংশগ্রহণ করা অঙ্কিত কুমার পাল, জুনিয়র (পুরুষ) আন্ডার ৭৮ কেজি ওয়েট ক্যাটাগরিতে অসম, উত্তরাখণ্ড এবং ফাইনালে ওড়িশা হারিয়ে স্বর্ণপদক লাভ করে। অন্যদিকে, মিতালি মালি জুনিয়র (মহিলা) আন্ডার ৪৯ কেজি ওয়েট ক্যাটাগরিতে ফাইনালে পাঞ্জাবকে হারিয়ে স্বর্ণপদক পান। আরেকটি সিলেকশনের মাধ্যমে উক্ত প্রতিযোগীরা আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে বলেই জানা গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sports News : নজরকাড়া সাফল্য! জাতীয় তায়কোন্ডো চ্যাম্পিয়নশিপে সোনার পদক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল