TRENDING:

Alipurduar News: মাথায় টর্চের ঘা পড়তেই পালাল চিতাবাঘ, এই যাত্রায় প্রাণে বাঁচলেন শ্রমিক

Last Updated:

মঙ্গলবার সকালে আটিয়াবাড়ি চা বাগানের শ্রমিক সর্বন বরাইক চা বাগানের নয় নম্বর সেকশনের ঝোরার সামনে শৌচকর্ম করতে গেলে একটি চিতাবাঘ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। সেই সময় সর্বন তাঁর হাতের টর্চ দিয়ে চিতাবাঘের মাথায় আঘাত করেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
আলিপুরদুয়ার: মুখে ও মাথায় আঘাত নিয়ে প্রাণ বাঁচানোর জন‍্য চিতাবাঘের সঙ্গে মরণপণ লড়াই লড়লেনা শ্রমিক। শেষ পর্যন্ত অবশ্য প্রাণে বেঁচে যান সর্বন বরাইক। হাতের ভারি টর্চ দিয়ে চিতাবাঘের মাথায় আঘাত করায় শেষ পর্যন্ত রক্ষা পেয়েছেন।
লেপার্ড
লেপার্ড
advertisement

আরও পড়ুন: বাংলাদেশের খাঁটি খেজুরের গুড় এপারে! কোথায় পাওয়া যাচ্ছে জানেন

ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার আটিয়াবাড়ি চা বাগানে। মঙ্গলবার সকালে আটিয়াবাড়ি চা বাগানের শ্রমিক সর্বন বরাইক চা বাগানের নয় নম্বর সেকশনের ঝোরার সামনে শৌচকর্ম করতে গেলে একটি চিতাবাঘ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। সেই সময় সর্বন তাঁর হাতের টর্চ দিয়ে চিতাবাঘের মাথায় আঘাত করেন। পরবর্তীতে চিতাবাঘটি সর্বনের মাথায় কামড় বসায়। মুখেও আঘাত করে। তখন টর্চ দিয়ে বারবার চিতাবাঘটিকে আঘাত করতে থাকেন সর্বন। এভাবে কয়েক মিনিট সর্বন ও চিতাবাঘের মধ‍্যে খণ্ড যুদ্ধ চলে। অবশেষে চিতাবাঘটি এলাকা থেকে পালিয়ে যায়।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন:

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এরপরই স্থানীয়রা ও সর্বনের পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাঁকে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে সর্বনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়। এদিকে ডুয়ার্সের একের পর এক চা বাগানে চিতা বাঘের আক্রমণের ঘটনায় শ্রমিকদের চিন্তা বেড়েছে। তাঁদের অভিযোগ, বন দফতর বিষয়টি নিয়ে তৎপর না হ‌ওয়ায় বিপদ বাড়ছে। যদিও এই বিষয়ে বন দফতরের নিমাতি রেঞ্জের অফিসার অর্ণব দাস জানান, গত দুই মাসে আটিয়াবাড়ি চা বাগান থেকে চারটি চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছে। বাগানের কয়েকটি জায়গায় নতুন খাঁচা বসানো হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন চমক মন্দারমণিতে! এবার সমুদ্রতটে গিয়ে আর ফিরে আসতে ইচ্ছে করবেন না
আরও দেখুন

অনন্যা দে

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: মাথায় টর্চের ঘা পড়তেই পালাল চিতাবাঘ, এই যাত্রায় প্রাণে বাঁচলেন শ্রমিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল