North 24 Parganas News: হাইটেক পরিষেবা এবার চমকে দেবে, সরকারি হাসপাতালে মিলবে ই-প্রেসক্রিপশন আর স্মার্ট সার্ভিস! নৈহাটিবাসীর জন্য বিরাট সুখবর
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Nayan Ghosh
Last Updated:
North 24 Parganas News: নৈহাটি হাসপাতালে স্মার্ট ওপিডি পরিষেবা চালু, উপকৃত হবেন বিস্তীর্ণ এলাকার মানুষ। নতুন এই ওপিডি ব্যবস্থায় ই-প্রেসক্রিপশনের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। পাশাপাশি অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার সুবিধাও পাবেন শহরবাসী।
উওর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে চালু হল স্মার্ট ওপিডি। মিলবে ই-প্রেসক্রিপশন সহ আধুনিক চিকিৎসা পরিষেবা। সাংসদ পার্থ ভৌমিকের এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রায় দু’কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্মার্ট ওপিডি বিস্তীর্ণ এলাকার মানুষদের চিকিৎসা পরিষেবায় ব্যাপক সুবিধা করল বলেই মনে করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, সিএমওএইচ ডা. সমুদ্র সেনগুপ্ত, বিধায়ক সনৎ দে, নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় সহ একাধিক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিরা। এলাকার বিধায়ক সনৎ দে জানান, এর ফলে একই ছাদের তলায় বিভিন্ন ধরনের উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন রোগীরা।
advertisement
advertisement
স্মার্ট ওপিডি চালু হওয়ার ফলে রোগী ও তাঁদের পরিজনদের আর হাসপাতালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরতে হবে না। নতুন এই ওপিডি ব্যবস্থায় ই-প্রেসক্রিপশনের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। পাশাপাশি অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার সুবিধাও পাবেন নৈহাটি শহর ও আশপাশের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪০ বছরের পুরনো ভবন হওয়ায় হাসপাতালটির সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে হাসপাতালে ৩৫ জন চিকিৎসক, ৪৫ জন নার্স কর্মরত রয়েছেন এবং মোট ১৩১টি শয্যা রয়েছে। নতুন স্মার্ট ওপিডি চালু হওয়ার ফলে একতলাতেই বিভিন্ন বিভাগের চিকিৎসক ও আধুনিক ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এর ফলে এলাকার সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা আরও সহজ ও উন্নত হবে বলে মনে করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 18, 2026 6:17 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: হাইটেক পরিষেবা এবার চমকে দেবে, সরকারি হাসপাতালে মিলবে ই-প্রেসক্রিপশন আর স্মার্ট সার্ভিস! নৈহাটিবাসীর জন্য বিরাট সুখবর







