আরও পড়ুন: বাড়ল হিমঘরের ভাড়া, বাজারে আলুর দাম বাড়ার আশঙ্কা
জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে হাতিটি চা বাগানে ঢুকে পড়ে। এরপর রাতভর বাগানের বিভিন্ন শ্রমিক মহল্লায় ঘুরে বেড়ায়। বুধবার সকালে বাগানের লোকজন ১৫ নম্বর সেকশনে হাতিটিকে ঘোরাফেরা করতে দেখে। হাতিটি বাগানের এদিক ওদিক ছোটাছুটি করছিল। পরে হাতিটি বাগানের হাসপাতালের পাশ হয়ে চলে যায় খড়িয়ার বন্দর জঙ্গলে। হাতিটির গতিবিধির উপর নজর রাখছে বন দফতর।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই প্রসঙ্গে চা শ্রমিক রেশমি মুন্ডা বলেন, সকালবেলা চা বাগানে কাজ করতে আসার পর থেকেই দলছুট হাতিটি দাপিয়ে বেড়াচ্ছিল। এতে কাজের ব্যাঘাত ঘটেছে। হাতির দাপাদাপিতে প্রাণের ভয়ে আজ তেমনভাবে পাতা তোলা যায়নি।
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 13, 2023 5:54 PM IST






