TRENDING:

Baby Annaprasan: পঞ্চব্যঞ্জন রান্না সঙ্গে পায়েস, শিশুদের জন্য বিশেষ অন্নপ্রাশনের ব্যবস্থা সরকারি কেন্দ্রে

Last Updated:

খবারের ডালি সাজিয়ে অন্নপ্রাশনের অনুষ্ঠান! অভিনব আয়োজন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: প্রথম ভাত খেতে শেখা। মা, বাবা আর বাড়ির বড়দের হাত থেকে অন্নের স্বাদগ্রহণ। এ দিন তো শিশুর জীবনে স্মরণীয়! আর সেই বিশেষ দিনকে আরও স্মরণীয় করে তুলতে অভিনব আয়োজন শিলিগুড়ি মায়াকলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হয়ে গেল শিশুর অন্নপ্রাশনের অনুষ্ঠান। শিশুদের মুখেভাত দেন অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়কারা। তবে তাতে আয়োজনের ত্রুটি হল না কিছু। বরং আরও ধুমধাম সহকারে হয়ে শিশুর প্রথম ভাত খাওয়ার সাক্ষী রইলেন অনেকে। রীতিমত পঞ্চব্যঞ্জন রান্না করে পায়েস, মিষ্টি সহযোগে ধান-দুর্বা দিয়ে শিশুকে আশীর্বাদ করে উৎসবের মেজাজে হইহই করে দিন কাটল সকলের।
advertisement

হাজির ছিলেন ডাবগ্রাম -২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতালী মালকার । এদিন রান্না করা পায়েস শিশুদের খাইয়ে মুখেভাত হয়। শুধু তাই নয় গর্ভবতী মায়েদের সাধও দেওয়া হয় এদিন। শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ২ নম্বর গ্রাম পঞ্চায়েত একটিয়াশাল মহিপাল বিএসপি স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী গায়ত্রী চক্রবর্তী কথায়, এদিন প্রায় পনেরো জন শিশুকে অন্নপ্রাশন দেওয়া হয় পাশাপাশি বারো জন গর্ভবতী মাকে সাধ দেওয়া হয়। ঘটা করে সরকারি কেন্দ্রে সন্তানের অন্নপ্রাশনের আয়োজন দেখে বেশ খুশি শিশুর অভিভাবকরা।

advertisement

আরও পড়ুনHoneymoon Travel Destination: মাত্র ১৫০০ টাকায় থাকা-খাওয়ায় অপূর্ব হিল ট্যুর! কালিম্পং-এর এই মায়াবী গ্রাম হতেই পারে হানিমুন ডেস্টিনেশন

তাঁরা বলছেন, কোনওদিন ভাবতেই পারেননি সরকারিভাবে তাঁদের সন্তানের এত সুন্দর করে অন্নপ্রাশন উৎসব পালন করা হবে। গ্রাম পঞ্চায়েতের প্রধানের বক্তব্য, এই বিদ্যালয় বা আইসিডিএস সেন্টার সারা বছরই কিছু না কিছু নতুনভাবে করে থাকে। সরকারি সব নিয়মকানুন মেনেই এই অভিনব উদ্যোগ। অঙ্গনওয়াড়ি কর্মী গায়ত্রী চক্রবর্তী বলেন, সরকার নতুন নতুন উদ্যোগ নিয়ে শিশুদের পুষ্টিগুণ সম্পর্কে বিভিন্ন কার্যক্রম করতে বলে। সেই কার্যক্রমের আওতায় পুষ্টিগত খাবার প্রদান করা আইসিডিএসের অন্যতম কর্তব্য। তাই এইরকম অনুষ্ঠান করিয়ে শিশুদের পুষ্টিগত খাবার পাওয়ার যে অভিনব উদ্যোগ, তা নেওয়া হল। এই উদ্যোগ সত্যিই অভাবনীয়, বলছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সকলেই।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

অনির্বাণ রায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Baby Annaprasan: পঞ্চব্যঞ্জন রান্না সঙ্গে পায়েস, শিশুদের জন্য বিশেষ অন্নপ্রাশনের ব্যবস্থা সরকারি কেন্দ্রে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল