TRENDING:

South Dinajpur News: মাত্র কয়েক ঘণ্টায় সাড়ে ৮ কোটি টাকা লস! কী এমন ঘটল হিলি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে

Last Updated:

সরকারের প্রায় সাড়ে ৮ কোটি টাকার রাজস্ব আদায় হয়নি বিগত দুই দিনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তে আলু ও পেঁয়াজ রফতানির ক্ষেত্রে অনলাইন সুবিধা পোর্টাল বুকিং বন্ধ হয়ে যাওয়ার ফলে বিপাকে রফতানিকারকরা। জানা যায়, গত শনিবার থেকে এই পোর্টাল বন্ধ হয়ে থাকার ফলে সরকারের প্রায় সাড়ে ৮ কোটি টাকার রাজস্ব আদায় হয়নি বিগত দুই দিনে। সেটা কি কারণে হয়েছে তা জানা নেই রফতানি কারকদের।
advertisement

হিলি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের হিলি শহর থেকে হিলি চেক পোস্ট পর্যন্ত সারি সারি ভাবে দাঁড়িয়ে পণ্যবাহী লরি। মূলত স্লট বুকিং-এর সমস্যার কারণে বন্ধ বৈদেশিক বাণিজ্য। ক্ষতির সম্মুখীন ট্রাক মালিকরা ও রফতানি ব্যবসায়ীরা। হিলি এক্সপোর্ট অফিস সূত্রের খবর, গত দুই দিনে প্রায় ৮.৫ কোটি টাকার রাজস্ব ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। হঠাৎ করে বুকিং বন্ধ হয়ে যাওয়ায় রফতানির গাড়িও কমেছে।

advertisement

আরও পড়ুন: বদলে যাবে পুরো এলাকা! ১০ কোটি টাকা ব্যয়ে উত্তরবঙ্গে তৈরি হচ্ছে বিশাল প্রোজেক্ট

উল্লেখযোগ্যভাবে রবিবার যেখানে ১৬০টি গাড়ি বাংলাদেশে গিয়েছিল, সেখানে সোমবার সারাদিনে মাত্র ৪৩ টি গাড়ি ওপারে গিয়েছিল। এরপর দিন দুপুর একটা পর্যন্ত মাত্র দুটি পণ্যবাহী গাড়ি ওই পাড়ে যায়। ফলস্বরূপ ব্যবসায়ীরা ১৬ থেকে ২০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হবেন। রাজস্ব ক্ষতি হবে অনেকটা। মূলত সুবিধা পোর্টালের সমস্যার কারণে স্লট বুকিং হচ্ছে না।

advertisement

আরও পড়ুন: বোল্লা মা কালীর অপূর্ব রূপ, হিরের টিপ, সোনার জিভ, গলায় মুন্ডমালা ও রুপোর নুপূরে জ্বলজ্বল করবেন বোল্লা কালী মা, রইল ফটো

রফতানি কারকদের বক্তব্য, এই আলু পেঁয়াজের সঙ্গে রাজ্যের কোন সম্পর্ক নেই। রাজ্যের মজুত করা আলু, পেঁয়াজ শেষ হয়ে গেছে অনেক আগেই। এখন যে তাঁরা রফতানি করছে তা আনা হয়েছে ভিন রাজ্য থেকে। তবুও অনলাইন বুকিং বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন হিলি সীমান্তের রফতানি বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।অনলাইনে স্লট বুকিং না হওয়ার দরুণ বাংলাদেশের কাঁচামাল রফতানি বন্ধ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: মাত্র কয়েক ঘণ্টায় সাড়ে ৮ কোটি টাকা লস! কী এমন ঘটল হিলি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল