সোমবার রাতে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বাগানের ফিটার লাইনে থাকতেন বাগানেরই কর্মী আবির তিরকি ও তার মা সোমালি তিরকি। এলাকাবাসীদের দাবি, গত শনিবার ছেলে ও মায়ের মধ্যে বচসা শুনতে পারেন তারা। এরপর থেকেই তাদের দুজনকেই এলাকায় আর দেখা যায়নি। গতকাল সন্ধ্যায় তাদের আবাসন থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসী তাদের বাড়িতে যেতেই চক্ষু চড়কগাছ। বাসিন্দাদের দাবি, ঘরে সোমালি তিরকির মৃতদেহ দেখতে পান তাঁরা।
advertisement
এরপরই খবর দেওয়া হয় হাসিমারা ফাঁড়িতে। রাতে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং পাশের ঘরে নিজেকে ঘর বন্দি করে রাখা আবির তিরকিকেও আটক করে। কীভাবে সোমালি তিরকির মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়।
advertisement
এদিন মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে হাসিমারা ফাঁড়ির পুলিশ।জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতার ছেলেকে।
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 18, 2025 4:08 PM IST






