TRENDING:

Siliguri News: বিশাল তৎপর প্রশাসন, ছট পুজো শেষ হতেই ঝাঁপিয়ে পড়ল শিলিগুড়ি পুরনিগম, সচরাচর দেখা যায় না বললেই চলে

Last Updated:

মহানন্দা নদীকে পুনরায় আগের রূপে ফেরাতে শিলিগুড়ি পুরনিগম সর্বদা স্বচেষ্ট। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: ছট পুজো শেষ হতেই মহানন্দা নদী পরিষ্কার করতে তৎপর শিলিগুড়ি পুরনিগম। বিহারের পর শিলিগুড়িতে সবচেয়ে বড় আকারে ছট পুজো পালন হয়ে থাকে। ছট পুজোকে কেন্দ্র করে মহানন্দা নদীতে হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে। এছাড়াও ছট ব্রতিরা মহানন্দা নদীর চরে কলা গাছ, ফুল ও অন‍্যান‍্য সামগ্রী দিয়ে কৃত্রিম ঘাট তৈরি করেন। পুজোর প্রক্রিয়া শেষ হতেই নদীতে সব ফেলে চলে যান ছট ব্রতিরা। আর সেই সব সামগ্রী তুলে মহানন্দা নদীকে পুনরায় আগের রূপে ফেরাতে শিলিগুড়ি পুরনিগম সর্বদা স্বচেষ্ট।
advertisement

জঞ্জাল বিভাগের মেয়র পারিষদ মানিক দে ও অন‍্যান‍্য আধিকারিকদের সঙ্গে নিয়ে মহানন্দা নদী সাফাইয়ের কাজে নেমে পড়েন। এই প্রসঙ্গে মানিক দে জানান, ছট পুজোতে পুরনিগমের প্রায় ৮০% সাফাইকর্মী ব‍্যস্ত থাকেন। তাই এই পরিষ্কারের কাজে অনেকটা বাধার সৃষ্টি হচ্ছে বটে। কিন্তু এই বাধাকে কাটিয়ে ওর্য়াড পরিষ্কার রাখার পাশাপাশি মহানন্দা নদীকে সুস্থ রাখতে তারা তৈরি। তিনি বলেন, ‘বেশিরভাগ পুরকর্মীরা ছট পুজোয় অংশগ্রহণ করে থাকেন। তাই সবাইকে এই পরিষ্কারের কাজে পাওয়া যায় না। তবে নদী পরিষ্কার রাখতে সমস্ত রকম ব্যবস্থাই আমরা নিয়ে থাকি।’

advertisement

আরও পড়ুন: খামখেয়ালি আবহাওয়ায় গলা ব্যথা, কাশিতে ভুগছেন? এই সব ঘরোয়া টোটকায় মিলবে স্বস্তি

আরও পড়ুন: সদ্য স্থান পেয়েছে পর্যটন মানচিত্রে, রিশপের খুব কাছে এই অভূতপূর্ব ছোট্ট গ্রাম, বড়দিনে ঘুরে আসুন

View More

পুজো উদযাপনের পর পুরসভার জঞ্জাল সাফাই বিভাগের কর্মীদের নিয়ে টিম তৈরি করে সাফাই অভিযানে নেমে গিয়েছে। পুজোকে ঘিরে যাতে নদী ঘাট বা জলাশয় দূষণ না হয় তার জন্য পুরনিগম সবসময় প্রস্তুত বলে জানান পুরকর্তারা। তাদের কথায়, ভক্তবৃন্দদেরও এ বিষয়ে সচেতন থাকতে হবে। এর পাশাপাশি পুণ্যার্থীদের সচেতন হতে হবে, যাতে তারা পুজোর পর নোংরা জলে না ফেলে ডাস্টবিনে ফেলেন। ‘দুর্গাপুজোর সময় আমরা যত তাড়াতাড়ি সম্ভব ঘাট পরিষ্কার করে দিয়েছিলাম, ছট পুজোতেও সেই ভাবেই আমরা এগোচ্ছি।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

অনির্বাণ রায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: বিশাল তৎপর প্রশাসন, ছট পুজো শেষ হতেই ঝাঁপিয়ে পড়ল শিলিগুড়ি পুরনিগম, সচরাচর দেখা যায় না বললেই চলে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল