TRENDING:

Siliguri News: অবশেষে চালু হল এনবিএসটিসির নতুন বাসস্ট্যান্ড! দেখে নিন কোন কোন রুটে চলবে বাস

Last Updated:

চারটি রুটে ১২ টি বাস দিয়ে শুরু হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তিনবাত্তি বাসস্ট্যান্ড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: চারটি রুটে ১২ টি বাস দিয়ে শুরু হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তিনবাত্তি বাসস্ট্যান্ড। পানিটাংকি খড়িবাড়ি নকশালবাড়ি ও পাহাড়গুড়িয়া এই বাস পরিষেবা শুরু হল। মূলত শহরকে যানজট মুক্ত করতে উদ্যোগী হন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শহরে চলাচলকারি বেসরকারি বাসগুলিকে শহর থেকে সরানোর পরিকল্পনা গ্রহণ করেন তিনি। সেই লক্ষ্যে তিনবাত্তি মোড়ে এনবিএসটিসির পরিত্যক্ত জায়গায় তৈরি করা হয় একটি বাসস্ট্যান্ড। সেখান থেকেই এই বেসরকারি বাসকে চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে শিলিগুড়ি পুরসভা।
advertisement

তবে নানা জটিলতার কারণে বেসরকারি বাসকে পাশ কাটিয়ে আপাতত সরকারি বাসই এই বাসস্ট্যান্ডে চালানোর সিদ্ধান্ত নেয় পুরসভা ও উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন দফতর। সেই লক্ষ্যে এই বাসস্ট্যান্ডের সূচনা হয়। আপাতত পানীট্যাংকি, নকশালবাড়ি, খড়িবাড়ি ও পাহাড়গুড়িয়া এই চারটি রুটে মোট ১২ টি বাস চালানোর হবে বলে জানান তারা।

আরও পড়ুন: হৃদরোগ, হাইপ্রেশার, বাড়তি মেদ কমায়! চুল-ত্বকের সমস্যা দূর করে! একাই একশো এই ফল

advertisement

মেয়র গৌতম দেব জানান, ‘আগামীতে আরও বেশ কিছু সরকারী বাসকে এই বাসস্ট্যান্ড থেকে চালানো হবে। পরবর্তীতে আলোচনার ভিত্তিতে বেসরকারি বাস চালানোর বিষয় নিয়ে ভাবা হবে।’ তিনি আরও বলেন যে শহরে যানজট সমস্যা সমাধানে সবাইকে সহযোগিতার হাত বাড়াতে হবে। তবেই সেটা সব দিক দিয়েই ভালো হবে।

View More

আরও পড়ুন: দার্জিলিং গিয়ে গিয়ে বোর হয়ে গেছেন? জাস্ট ২০ কিমি দূরে অপেক্ষা করছে ভার্জিন হিল ডেস্টিনেশন

advertisement

মেয়র গৌতম দেব বলেন, ‘এই বাসস্ট্যান্ডে ১৫ টি বাস রয়েছে। সবকটা না হলেও যতটা পারা যায় চালানোর চেষ্টা করা হচ্ছে। এখানে শেড এবং যাত্রীদের বসার ব্যবস্থা খুব তাড়াতাড়ি করা হবে।’ গাছ দিয়েও বাসস্ট্যান্ড সাজানোর পরিকল্পনার কথা বলেন মেয়র। তার কথায় এই বাসস্ট্যান্ড থেকে তাদের কোন লাভ নেই। তবে শিলিগুড়ি যানজট নিয়ন্ত্রণের স্বার্থে এই বাসস্ট্যান্ডটা বিশেষভাবে প্রয়োজন। এছাড়াও সেখানে একটা ভবন গড়ার পরিকল্পনাও রয়েছে তাদের বলে জানান মেয়র। উত্তরবঙ্গ রাষ্ট্রের পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, ‘সাধারণ মানুষের চাহিদার উপর প্রয়োজনে আরও বাস বাড়ানো হবে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

অনির্বাণ রায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: অবশেষে চালু হল এনবিএসটিসির নতুন বাসস্ট্যান্ড! দেখে নিন কোন কোন রুটে চলবে বাস
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল