TRENDING:

Siliguri News: ৮০ শতাংশ ভোটের টার্গেট, বাংলার ভোটে পুরস্কার কাশ্মীর সফর! কংগ্রেসের বুথ যুদ্ধের ডাক

Last Updated:

Siliguri News: শিলিগুড়ির মিত্র সম্মিলনী হলে দার্জিলিং জেলা কংগ্রেসের কনভেনশনে এই ঘোষণা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: বুথ স্তরে সংগঠন মজবুত না করে শুধু তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে মিটিং-মিছিল করে যে নির্বাচনে জেতা যাবে না, সে কথা শিলিগুড়িতে নেতা-কর্মীদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিল জাতীয় ও প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। বিধানসভা ভোটের আগে বুথভিত্তিক সংগঠনকে চাঙ্গা করতেই এদিন কংগ্রেস নেতৃত্ব মূল লক্ষ্য হিসেবে তুলে ধরল একটি বুথ থেকে ৮০ শতাংশ ভোট। সেই লক্ষ্য পূরণে উৎসাহ দিতে অভিনব ঘোষণা—যে বুথ ৮০ শতাংশ ভোট কংগ্রেসের পক্ষে টানতে পারবে, সেই এলাকার নেতা-কর্মীদের নিখরচায় কাশ্মীর সফরে নিয়ে যাওয়া হবে।
কংগ্রেসের বুথ যুদ্ধের ডাক!
কংগ্রেসের বুথ যুদ্ধের ডাক!
advertisement

শিলিগুড়ির মিত্র সম্মিলনী হলে দার্জিলিং জেলা কংগ্রেসের কনভেনশনে এই ঘোষণা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর। তিনি বলেন, কোনও বুথে তৃণমূল ও বিজেপিকে হারিয়ে কংগ্রেসের পক্ষে ৮০ শতাংশ ভোট নিয়ে আসা সহজ নয়, এর জন্য কঠিন লড়াই করতে হবে। সেই চ্যালেঞ্জই বুথ স্তরের নেতা-কর্মীদের সামনে রাখা হচ্ছে। তাঁর কথায়, “একটি বুথ থেকে আশি শতাংশ ভোট নিয়ে আসতে পারলেই সেটাই বড় জয়।”

advertisement

আরও পড়ুন: ট্রাম্পের হুঁশিয়ারির পর এবার কি সরাসরি যুদ্ধ? বড় মন্তব্য ইরানের বিদেশ মন্ত্রীর! পরিস্থিতি আরও জটিল হচ্ছে

কনভেনশনে বিধানসভা নির্বাচনের আগে জেলা ও ব্লক নেতৃত্বকে নিজেদের এলাকার বুথে আরও বেশি সময় দেওয়ার বার্তা দেওয়া হয়। যদিও ফেব্রুয়ারির শেষে ভোটের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা থাকলেও, শিলিগুড়ি মহকুমার সব বুথে এখনও কমিটি গঠন সম্পূর্ণ হয়নি বলে স্বীকার করেন কংগ্রেস নেতৃত্ব। দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর সুবিন ভৌমিকের এটিই ছিল প্রথম কনভেনশন। একই সঙ্গে জাতীয় ও প্রদেশ নেতৃত্ব উত্তরবঙ্গের সব জেলায় তৃণমূল স্তর থেকে সংগঠন মজবুত করার নির্দেশ দিয়েছেন।

advertisement

View More

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, নির্বাচনের সময় পোলিং স্টেশন থেকেই ভোট লুট হয়, তাই প্রতিটি পোলিং স্টেশনে দলের এজেন্ট থাকা অত্যন্ত জরুরি। তাঁর স্পষ্ট বক্তব্য, কেবল মিটিং-মিছিল করে তৃণমূল বা বিজেপিকে হারানো যাবে না—বুথ স্তরের সংগঠনই আসল চাবিকাঠি। তবে দুর্বল সংগঠনের পাশাপাশি কংগ্রেসের অন্দরে দলাদলিও রয়েছে বলে প্রদেশ নেতৃত্ব উদ্বেগ প্রকাশ করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

এদিন কনভেনশনে আইপ্যাকের অফিসে ইডির হানা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও কটাক্ষ করেন প্রদেশ সভাপতি। তাঁর দাবি, তৃণমূল ও বিজেপির দিকেই যেন সবার নজর থাকে, সেজন্যই এমন “সেটিংয়ের রাজনীতি” চলছে। কনভেনশনে উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অম্বা প্রসাদ, জেলা সভাপতি সুবিন ভৌমিক, কংগ্রেস কাউন্সিলর সুজয় ঘটক, মুনিশ তামাং-সহ একাধিক নেতা। সব মিলিয়ে শিলিগুড়ি থেকে কংগ্রেসের স্পষ্ট বার্তা—৮০ শতাংশ ভোটই লক্ষ্য, আর সেই জয়ের পুরস্কার কাশ্মীর সফর।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: ৮০ শতাংশ ভোটের টার্গেট, বাংলার ভোটে পুরস্কার কাশ্মীর সফর! কংগ্রেসের বুথ যুদ্ধের ডাক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল