TRENDING:

Red Alert For Fog: ভোরে ১১ ডিগ্রিতে কাঁপুনি, ঘন কুয়াশায় রেড অ্যালার্ট, জমিয়ে শীতেই ক্রিসমাস নাড়ছে দরজায় কড়া

Last Updated:

Red Alert For Fog: শীতের পরশে বদলে গেল জলপাইগুড়ির ছবি, ভোরে ১১ ডিগ্রিতে কাঁপুনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: শীতের আগমনে আজ থেকেই বদলে গেল জলপাইগুড়ির চেনা ছবি। ভোরের আলো ফোটার আগেই ঘন কুয়াশার চাদরে ঢেকে গেল জলপাইগুড়ি শহর সহ ময়নাগুড়ি, বানারহাট, ধুপগুড়ি-সহ জেলার বিস্তীর্ণ এলাকা। দীর্ঘ সময় পর এমন কুয়াশার অনুভূতি পেয়ে শীতের মোটা পোশাক বের করে নিতে বাধ্য হলেন সাধারণ মানুষ।আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন ভোরের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে।
advertisement

উত্তরবঙ্গে শীতের দাপট ধীরে ধীরে বাড়ছে বলেই ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়াবিদরা। সকাল থেকে রাস্তাঘাটে দেখা যাচ্ছে মানুষজন আগুন পোহাতে ব্যস্ত, কেউ গরম চা এ চুমুক দিয়ে খানিক গরম অনুভুতি নেওয়ার চেষ্টা করছেন, আবার কেউ কম্বল জড়িয়ে কাজে বেরোচ্ছেন।সামনেই বড়দিন! ২৫ ডিসেম্বরকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলার বিভিন্ন চার্চ সাজতে শুরু করেছে আলোয় ও সাজে।

advertisement

আরও পড়ুন –Screen To Green: বাড়ির খুদের চোখ আটকে স্ক্রিনেই, আসল শিক্ষক হোক প্রকৃতি, স্ক্রিন টু গ্রিনে শেখানো হচ্ছে নতুন পাঠ

শীতের হালকা কামড় আর উৎসবের আমেজ মিলিয়ে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে জলপাইগুড়ি জেলাজুড়ে।শীতের আনন্দ উপভোগ করতে পর্যটকদের ভিড়ও বাড়তে শুরু করেছে জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে।

advertisement

বনবাংলো, নদীর ধারে পিকনিক স্পট কিংবা ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য—সবকিছুই যেন শীতের ছোঁয়ায় আরও মনোরম হয়ে উঠেছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে কুয়াশা ও শীতের প্রকোপ আরও বাড়তে পারে। ফলে সকালে যানবাহন চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। তবে শীতের এই প্রথম পরশে জলপাইগুড়িবাসীর যেমন কাপুনি অনুভূত হচ্ছে , তেমনই উৎসবের আগে একরাশ শীতের আনন্দও স্পষ্ট!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মুর্শিদাবাদে সব চেয়ে বেশি ভোটার ডিলিটেড! তারপরেই সকালে যা দেখা গেল, ভোটের বাংলায় বেনজির!
আরও দেখুন

Surajit Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Red Alert For Fog: ভোরে ১১ ডিগ্রিতে কাঁপুনি, ঘন কুয়াশায় রেড অ্যালার্ট, জমিয়ে শীতেই ক্রিসমাস নাড়ছে দরজায় কড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল