TRENDING:

Farming: নামমাত্র খরচেই বিপুল লাভ! এই চাষ করেই মালামাল কৃষক, দিন দিন আরও বাড়ছে চাহিদা

Last Updated:

Farming: চাহিদা ও দাম ভাল পাওয়ায় দিন দিন বাড়ছে কলা চাষের প্রতি আগ্রহ। বাড়ির পাশের ফেলে রাখা জমি, পুকুরের পাড়, এমনকী ফসলি জমিতেও কৃষকেরা চাষ করছেন কলা। বাজারের চাহিদা থাকায় ও আর্থিকভাবে লাভবান হওয়ায় বাড়ছে কলা চাষ। ইতিমধ্যে অনেকে কলা চাষ করে হয়েছেন স্বাবলম্বী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: চাহিদা ও দাম ভাল পাওয়ায় দিন দিন বাড়ছে কলা চাষের প্রতি আগ্রহ। বাড়ির পাশের ফেলে রাখা জমি, পুকুরের পাড়, এমনকী ফসলি জমিতেও কৃষকেরা চাষ করছেন কলা। বাজারের চাহিদা থাকায় ও আর্থিকভাবে লাভবান হওয়ায় বাড়ছে কলা চাষ। ইতিমধ্যে অনেকে কলা চাষ করে হয়েছেন স্বাবলম্বী।
advertisement

উত্তর দিনাজপুর জেলার একাধিক চাষী কলা চাষে সঙ্গে জড়িত। অন্যান্য ফসলের চেয়ে কলা চাষ করে বেশি লাভবান হওয়া যায়। কলাগাছের চারা রোপণের অল্পদিনের মধ্যেই বেড়ে ওঠে এবং দ্রুত ফল পাওয়া যায়। কলা চাষের ব্যাপারে কৃষিবিদ রাধিকারঞ্জন দেবভূতি জানান, প্রতি বিঘা জমিতে কলা চাষের জন্য ৩৫০-৪০০ কলার চারা রোপণ করা যায়। বিঘা প্রতি জমিতে খরচ হয় প্রায় ১৮-২০ হাজার টাকা। আর লাভ হয় প্রায় ৬০-৭০ হাজার টাকা।

advertisement

আরও পড়ুন: ভাত রান্নার আগে করুন এই ছোট্ট কাজ! হাতের মুঠোয় ব্লাড সুগার, একলাফে বেড়ে যাবে পুষ্টিগুণ

বছরে একবার কলা চারা রোপণ করা হলে তা তিন বছর ভালোভাবে ফলন দিতে পারে যা অন্য কোনও ফসলের ক্ষেত্রে সম্ভব না। রাধিকা রঞ্জন দেবভূতি জানান, বৈশাখ থেকে আষাঢ় মাস পর্যন্ত কলার চারা লাগানোর উপযুক্ত সময়। এই কলা গাছ লাগানোর সময় চার থেকে ৫ ফিট দূরত্বে গর্ত করতে হবে।

advertisement

View More

দেড় ফিট চওড়া ও আড়াই ফিট গভীরতা করে কলা গাছটি লাগাতে হবে। কলা চারা লাগানোর আগে কম্পোস্ট সার দিয়ে কলার গাছটি ভর্তি করতে হবে। তারপর ১৫-১৬ দিন পর গলার চারা জমিতে বসাতে হবে। কলা গাছে থোর আসার একমাস আগে ইউরিয়া ও পটাশ সার দিলে কলা গাছে ভাল ফলন আসে।

আরও পড়ুন: বাজারে দেখেও কিনছেন না? টক, মিষ্টি ফলেই কুপোকাত ইউরিক‍ অ‍্যাসিডের সমস‍্যা! শরীরে অন্দরে জমে থাকা ময়লাও দূর হবে

advertisement

বিঘা প্রতি দুই থেকে আড়াই হাজার টাকা খরচ হলেও এই কলার গাছ থেকে চার থেকে পাঁচ হাজার টাকা লাভ আসে। কলা ভীষণ লাভজনক ফসল কলার থোড় বা মোচা ও বাজারে ভাল দামে বিক্রি হয়। কলা চাষ লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে কলার চাহিদা। কলা চাষে লাভ হওয়ায় চাষিরা দিন প্রতিদিন ঝুঁকছেন কলা চাষের প্রতি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ এলে আর দেখতে পাবেন না সন্ধ্যারতি! মন্দির কমিটির বড় সিদ্ধান্ত, যাওয়ার আগে জানুন
আরও দেখুন

পিয়া গুপ্তা

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Farming: নামমাত্র খরচেই বিপুল লাভ! এই চাষ করেই মালামাল কৃষক, দিন দিন আরও বাড়ছে চাহিদা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল