TRENDING:

Tarapith: তারাপীঠ এলে আর দেখতে পাবেন না সন্ধ্যারতি! মন্দির কমিটির বড় সিদ্ধান্ত, যাওয়ার প্ল্যান থাকলে জানুন

Last Updated:

Tarapith: তারাপীঠে ২০২৪ সালে কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় দ্বারকা নদের ধারে সন্ধ্যা আরতি শুরু হয়েছিল। তারাপীঠে পর্যটন পরিকাঠামোয় নতুন পালকের সংযোজন হয়েছিল। কিন্তু সেই আরতিই এবারে বন্ধ করার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম, সৌভিক রায়: বীরভূম জেলার মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র বীরভূমের তারাপীঠ মা তারা মন্দির। এই মন্দির কোনও সতীপীঠ নয় বরং সিদ্ধপিঠ। আর এই তারাপীঠে ২০২৪ সালে কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় দ্বারকা নদের ধারে সন্ধ্যা আরতি শুরুর মধ্য দিয়ে তারাপীঠে পর্যটন পরিকাঠামোয় নতুন পালকের সংযোজন হয়েছিল। কিন্তু এখন সেই দ্বারকা নদই দূষিত হয়ে পড়েছে। বর্তমানে এই নদে জল নেই বললেই চলে। জল ধরে রাখার জন্য চেক ড্যামের আবেদন জানানো হলেও সেটা কোনও এক কারণবশত বাস্তবায়িত হয়নি।
advertisement

আর এই কারণেই পুণ্যার্থী, পর্যটকদের এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছে দ্বারকায় আরতির আকর্ষণ ধীরে ধীরে ফিকে হয়ে এসেছিল। অবশেষে তারাপীঠে দ্বারকা নদের পাড়ে নিত্য আরতি বন্ধ হয়ে গেল। তারাপীঠ মন্দিরের উপদেষ্টা কমিটির সদস্য রবি চট্টোপাধ্যায় জানান, “দ্বারকা নদে জল নেই বললেই চলে। পাশাপাশি অনেকেই প্রশাসনের নজর এড়িয়ে নোংরা আবর্জনা ফেলে যাচ্ছে দ্বারকা নদে ফলে দূষণ বেড়েছে।”

advertisement

আরও পড়ুনঃ অমিতাভের নাতনি নব্যা নন্দার উজ্জ্বল কেরিয়ার! কোথায় পড়াশোনা করেছেন তিনি? বছরে কত টাকা খরচ? আপনি চাইলে সন্তানকে কীভাবে ভর্তি করবেন? জানুন

তিনি আরও জানান, “বিকেলের পর থেকে ওখানে কিছু যুবক-যুবতীর আচরণও আপত্তিজনক। মন্দিরের তরফ থেকে দু’জন করে নিরাপত্তারক্ষী দিয়েও সেই সমস্যা মেটানো যায়নি। ফলে কার্যত আধ্যাত্মিক পরিবেশ নষ্ট হয়ে যাওয়ায় আরতি দেখতে পর্যটকেরা আসছিলেন না। অথচ এই আরতির জন্য মাসে আনুমানিক প্রায় দু’লক্ষ টাকা করে খরচ হচ্ছিল। তাই আমরা আরতি বন্ধ করতে বাধ্য হয়েছি।”

advertisement

View More

আরও পড়ুনঃ প্রেসার কুকারে ৫/৭ মিনিটেই বানিয়ে নিন মুচমুচে মুড়ি, মাসের পর মাস থাকবে খাস্তা, জানুন বানানোর পদ্ধতি

তারাপীঠে মন্দির ছাড়া ঘুরতে যাওয়ার তেমন জায়গা না থাকায় পুণ্যার্থীদের আক্ষেপ ছিল বহুদিন থেকে। সেই কারণে প্রায় পাঁচবছর আগে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে আনুমানিক প্রায় আট কোটি টাকা খরচে দ্বারকার পশ্চিমপাড়ে ৫০০ মিটার অংশ সাজিয়ে তোলা হয়েছিল। নদীর পাড় উঁচু করে ঢালাই দিয়ে বাঁধিয়ে পার্ক গড়ে তোলা হয়। টাইলস বসানো রাস্তা, নিরিবিলি বসার জায়গা ও আলোর ব্যবস্থা করা হয়েছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ এলে আর দেখতে পাবেন না সন্ধ্যারতি! মন্দির কমিটির বড় সিদ্ধান্ত, যাওয়ার আগে জানুন
আরও দেখুন

এরপর ২০২৪ সালে কৌশিকী অমাবস্যার দিন থেকে দ্বারকা নদের পাড়ে আরতি শুরু হয়। এতে পর্যটকদের কাছে তারাপীঠের আকর্ষণ বেড়ে যায়। বারাণসীর দশাশ্বমেধ ঘাটে বছরের ৩৬৫ দিন গঙ্গা আরতি হয়। সেই আদলেই দ্বারকার পাড়ে আরতি শুরু হওয়ায় ভক্তরা খুশি ছিলেন। কিন্তু ক্রমশ দ্বারকা নদের জল কমে আসতে থাকে। তার উপর দূষণও বাড়ছে। এই কারণেই সন্ধ্যা আরতি বন্ধ করতে বাধ্য হন মন্দির কমিটি।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Tarapith: তারাপীঠ এলে আর দেখতে পাবেন না সন্ধ্যারতি! মন্দির কমিটির বড় সিদ্ধান্ত, যাওয়ার প্ল্যান থাকলে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল