TRENDING:

Kabiraj Bagan: কেমন রয়েছে কোচবিহারের ঐতিহ্য কবিরাজ বাগান, চলুন দেখে নেওয়া যাক বর্তমান পরিস্থিতি

Last Updated:

কোচবিহারে রাজা আমলে স্থাপিত একটি বাগানের নাম কবিরাজ বাগান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: কোচবিহারে রাজা আমলে স্থাপিত একটি বাগানের নাম কবিরাজ বাগান। এই বাগানে ভেষজ গুণাবলী সম্পন্ন গাছ রয়েছে প্রচুর পরিমাণে। রাজ আমলে কোচবিহারের মহারাজা তৎকালীন রাজ কবিরাজের পরামর্শে এই কবিরাজ বাগানটি স্থাপন করেছিলেন। এই বাগানটি স্থাপনের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন ভেষজ গুণাবলী সম্পন্ন গাছগুলিকে কোচবিহারে মানুষের ঔষধ তৈরিতে কাজে লাগানো। তবে বর্তমানে এই কবিরাজ বাগানটিতে প্রচুর বন্যপ্রাণ চোখে পড়ে। বর্তমানে এই জায়গাটি তাঁদের আশ্রয় স্থল হয়ে উঠেছে।
advertisement

বাদুড় বাগান এলাকার এক স্থানীয় বাসিন্দা অতনু বণিক বলেন, “স্থানীয় কিছু প্রবীণ মানুষের কাছে এখনও এই বাগানটি কবিরাজ বাগান নামে পরিচিত। তবে বেশিরভাগ কোচবিহারবাসী এই বাগানটিকে বাদুর বাগান নামে চেনে। এর মূল কারণ হল এই বাগানে কিছু বিরল প্রজাতির বাদুড় রয়েছে। যেগুলি মূলত ইন্ডিয়ান ফ্লাইং ফক্স বা ফ্রুট ব্যাট। এছাড়াও এখানে গোল্ডেন জ্যাকেল এবং বেঙ্গল মনিটর লিজার্ড দেখতে পাওয়া যায়। তাই এই বাগানের সমস্ত ভেষজ ঔষধি গুণাবলী সম্পন্ন গাছ ও বন্যপ্রাণ সংরক্ষণের জন্য স্থানীয় বাসিন্দারা দ্রুত দাবী জানাচ্ছেন।”

advertisement

আরও পড়ুন: বেগুন খেলে ঘুম আসবে ভাল! হৃদরোগ, ক্যানসারের মতো রোগ দূর হবে! ভাজা নয়, খেতে হবে এই নিয়মে

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

জেলার এক বয়স্ক নাগরিক সমর সাহা জানান, “এই কবিরাজ বাগান স্থাপন করার সময় বিভিন্ন জায়গা ভেষজ গুণাবলী সম্পন্ন গাছ এনে লাগানো হয়েছিল। এছাড়াও বিদেশ থেকে আনা হয়েছিল বিভিন্ন ভেষজ গুণাবলী সম্পন্ন ঔষধি গাছ। তবে বর্তমান সময়ে এখানে সেই গাছগুলির অধিকাংশই নেই এবং বাগানটিতে কিছু দুর্লভ প্রজাতির বাদুর বসতি স্থাপন করেছে। আর মূলত সে কারণেই এই বাগানটি কোচবিহারবাসীর কাছে বাদুর বাগান নামে পরিচিত।” কোচবিহারের বন্যপ্রাণ প্রেমী অর্ধেন্দু বণিক জানান, “কোচবিহারের মধ্যে একটা সময় শুধুমাত্র এই বাগানেই কিছু বিরল প্রজাতির বাদুর দেখা যেত। এই বাদুরগুলি দীর্ঘদিন যাবৎ এখানে থাকছে।”

advertisement

তিনি আরও জানান, “কোচবিহারবাসীর কাছে এই বাগানটি অনেকটা আকর্ষণের। বর্তমানে এই বাগানটির রক্ষণাবেক্ষণ প্রয়োজন। কিছুদিন আগে সংস্কার করা হলেও এই বাগানটি আবারও বেহাল হয়ে পড়েছে। নর্দমার নোংরা জল জমে রয়েছে ভেতরে। তাই এই বাগানের গাছ ও বন্যপ্রাণগুলির সমস্যা সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক জেলা প্রশাসন এটাই এখন কাম্য।” তবে এখন কতদিনে এই সমস্যা সমাধান হয় এটাই এখন দেখার মূল বিষয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের প্রচারে আলিপুরদুয়ারে 'ভিলেন' বৃষ্টি! মাথায় হাত প্রার্থীদের, কবে মিলবে মুক্তি? যা জানাচ্ছে হাওয়া অফিস
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Kabiraj Bagan: কেমন রয়েছে কোচবিহারের ঐতিহ্য কবিরাজ বাগান, চলুন দেখে নেওয়া যাক বর্তমান পরিস্থিতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল