TRENDING:

South 24 Parganas News: জাল ছিঁড়ে জঙ্গলে ফিরল বাঘ! তিন দিনের আতঙ্ক শেষে অবশেষে স্বস্তি ঝড়খালিতে

Last Updated:

টানা তিন দিনের উৎকণ্ঠা, টহল আর স্নায়ুচাপের অবসান ঘটিয়ে অবশেষে লোকালয়ে ঢুকে পড়া রয়্যাল বেঙ্গল টাইগারটি জঙ্গলে ফিরে গেল। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝড়খালি: টানা তিন দিনের উৎকণ্ঠার পরে লোকালয়ে ঢুকে পড়া রয়্যাল বেঙ্গল টাইগারটি জঙ্গলে ফিরে গেল। রবিবার বনদফতর ও বিশেষ টাইগার রেসকিউ টিমের যৌথ তল্লাশিতে জানা যায়, নাইলনের জাল ছিঁড়ে বাঘটিতে ঘেরাটোপ ভেঙে হেড়োভাঙা নদী সাঁতরে উল্টোদিকের হেড়োভাঙা চার নম্বর গভীর জঙ্গলে ঢুকে পড়েছে। এতে বড়সড় বিপদ এড়ানো গেছে বলে মনে করছেন বনকর্মীরা।
জঙ্গলে ফিরে গেল বাঘ
জঙ্গলে ফিরে গেল বাঘ
advertisement

শুক্রবার ঝড়খালি গ্রাম সংলগ্ন ঝোপঝাড়ে বাঘ ঢোকার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়। গ্রামবাসীরা ঘর থেকে বেরোনো বন্ধ করে দেন, সন্ধ্যার পর কার্যত স্তব্ধ হয়ে পড়ে এলাকা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বনদফতরের ঝড়খালি বিটের কর্মীরা নাইলনের জাল টাঙিয়ে গোটা এলাকা ঘিরে ফেলেন। কুলতলি থেকে আনা হয় ৩৩ সদস্যের বিশেষ টাইগার রেসকিউ টিম। বাঘটিকে নিরাপদে আটক করতে দু’টি খাঁচাও পাতা হয়েছিল। পরিস্থিতির গুরুত্ব বুঝে শুক্রবার থেকেই ঝড়খালির অ্যানিম্যাল পার্ক পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
করিমপুরে উপচে পড়ল ভিড়...! কালী মন্দিরে পুজো দিয়েই কী করলেন অভিনেতা সোহম?
আরও দেখুন

তল্লাশিতে বনকর্মীদের নজরে আসে, দু’টি নাইলন জালের সংযোগস্থলের একটি অংশ ছিঁড়ে গেছে। সেই ফাঁক গলেই বাঘটি বেরিয়ে যায় বলে অনুমান। পরে নদীর পাড়ে পায়ের ছাপ ও চলাচলের চিহ্ন দেখে নিশ্চিত হওয়া যায়, বাঘটি হেড়োভাঙা নদী সাঁতরে জঙ্গলে ফিরে গেছে। দক্ষিণ ২৪ পরগনার ডিএফও নিশা গোস্বামী জানান, আমরা জায়গাটি জাল দিয়ে ঘিরে রেখেছিলাম এবং খাঁচাও পাতা ছিল। কিন্তু বাঘটি জাল টপকে নদী পেরিয়ে জঙ্গলে ফিরে গেছে। সাধারণত শীতকালে খাবারের সন্ধানে বাঘ লোকালয়ে ঢোকে, কারণ নদী-খালে জল কমে যায়। তবে এবার গরমের শুরুতেই বাঘের গ্রামে ঢুকে পড়া বনদফতরকে ভাবাচ্ছে। কুলতলি ও সংলগ্ন এলাকায় গত কয়েক মাসে একাধিকবার বাঘ ঢোকার ঘটনা ঘটেছে। বন আধিকারিকদের মতে, জঙ্গল ঘেঁষা গ্রাম এবং নদীর মাঝে তৈরি হওয়া চওড়া চর বাঘের চলাচল সহজ করে দিচ্ছে। আতঙ্ক কেটে গেলেও সতর্ক থাকতে বলা হয়েছে বাসিন্দাদের।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: জাল ছিঁড়ে জঙ্গলে ফিরল বাঘ! তিন দিনের আতঙ্ক শেষে অবশেষে স্বস্তি ঝড়খালিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল