TRENDING:

North 24 Parganas News: ইছামতীর উপর তৈরি নয়া সেতু, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা! বদলে যাবে উত্তর ২৪ পরগনার যোগাযোগ ব্যবস্থা

Last Updated:

North 24 Parganas News: দীর্ঘ টালবাহানার পর অবশেষে খুলতে চলেছে বাদুড়িয়ার ইছামতি সেতু। সেতুটির কাজ সম্পূর্ণ হওয়ায় স্বস্তিতে স্থানীয় মানুষ ও নিত্যযাত্রীরা। জেলা প্রশাসনের প্রস্তুতি এবং সেতুর বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাদুড়িয়া, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: দীর্ঘ প্রতীক্ষার প্রহর গোনা শেষের পথে, খুলতে চলেছে বাদুড়িয়ার ইছামতি সেতু! উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার লক্ষ্মীনাথপুর এলাকাকে দু’ভাগে বিভক্ত করে বয়ে চলা ইছামতী নদীর উপর নির্মিত সেতু ঘিরে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিনের অপেক্ষা ও একাধিক জটিলতার পর অবশেষে সেতুর নির্মাণকাজ প্রায় সম্পন্ন। এখন শুধুই আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা।
advertisement

উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়ার ইছামতি নদীর দুই পাড়ের মানুষের বহুদিনের দাবি ছিল একটি স্থায়ী সেতু নির্মাণের। সেই দাবির প্রেক্ষিতে ২০১২ সালে শুরু হয় ইছামতি নদীর উপর সেতু তৈরির কাজ। কিন্তু জমিজট ও বিভিন্ন সমস্যার কারণে বছরের পর বছর কেটে গেলেও সেতুটি জনসাধারণের জন্য চালু করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: ঘুমোলেই বাজবে অ্যালার্ম, সামনে বাধা পেলে কমবে গতি! নদিয়ার তিন ছাত্রের তাক লাগানো উদ্ভাবন, জায়গা করে নিল খড়গপুর আইআইটিতে

advertisement

এদিকে, সেতু না খোলায় প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হয়েছে এলাকাবাসীকে। অসংখ্য মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় ইছামতি পারাপার করতে হয়। অনেক সময় চিকিৎসার মতো জরুরি পরিষেবাও সময়মতো পাওয়া যায় না। অন্যদিকে, ঘুরপথে বসিরহাট হয়ে যাতায়াত করতে গিয়ে সময় ও অর্থ—দুই-ই নষ্ট হচ্ছে। তার প্রভাব পড়ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইছামতীর উপর তৈরি নয়া সেতু, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা! বদলে যাবে যোগাযোগ ব্যবস্থা
আরও দেখুন

তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিনের জমিজট কাটিয়ে এখন সংযোগকারী রাস্তাও তৈরি হয়েছে। ফলে খুব শীঘ্রই সেতুটি চালু হতে পারে বলে প্রশাসনিক মহলে ইঙ্গিত মিলেছে। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। বিধানসভা নির্বাচনের আগে কি তবে বহু প্রতীক্ষিত এই সেতুর উদ্বোধন হতে চলেছে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে  এলাকার মানুষের মনে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত সেতুটি চালু হোক—এই প্রত্যাশাতেই দিন গুনছেন এলাকাবাসী।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: ইছামতীর উপর তৈরি নয়া সেতু, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা! বদলে যাবে উত্তর ২৪ পরগনার যোগাযোগ ব্যবস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল