Tarapith Temple: তারাপীঠ যাচ্ছেন? ৩ মার্চ বন্ধ থাকছে তারাপীঠ মন্দিরের গর্ভগৃহ, মা তারার দর্শনের আগে জেনে নিন সঠিক সময়
- Reported by:Souvik Roy
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Tarapith Temple: বসন্ত উৎসবের দিন চন্দ্রগ্রহণের প্রভাবে তারাপীঠ মা তারার মন্দিরের গর্ভগৃহ বেশ কয়েক ঘণ্টা বন্ধ থাকবে। কখন বন্ধ হবে দরজা আর কখন হবে বিশেষ পুজো? জেনে নিন
advertisement
1/5

বীরভূমের মধ্যে অন্যতম এক তীর্থভূমি তারাপীঠের মা তারার মন্দির। প্রত্যেকদিন দেশ ছাড়িয়ে বিদেশের বহু পর্যটকরা এই তারাপীঠ মা তারার মন্দির ভ্রমণের জন্য ছুটে আসেন। তবে এই বসন্ত উৎসবের দিন যদি আপনি তারাপীঠ ভ্রমণের জন্য আসার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনি কি জানেন তারাপীঠ মন্দির বেশ কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকবে!(তথ্য-সৌভিক রায়)
advertisement
2/5
তারাপীঠ মন্দিরের এক প্রবীণ সেবায়েত গোলক মহারাজ জানান মূলত চন্দ্রগ্রহণ থাকার কারণে বেশ কয়েক ঘন্টা বন্ধ থাকবে তারাপীঠ মন্দির। তিনি জানান চন্দ্রগ্রহণের জন্য বিকেল ৩:২০ থেকে সন্ধ্যা ৬:৪৮ পর্যন্ত বন্ধ থাকবে তারাপীঠ মা তারার গর্ভগৃহ।
advertisement
3/5
তবে মা তারার মন্দিরের গর্ভগৃহ বন্ধ মানে পুরো মন্দির কিন্তু একদমই বন্ধ নয়। আপনি গর্ভগৃহের ভেতরে প্রবেশ করতে পারবেন না তবে বাইরে থেকে মা তারার দর্শন করতে পারবেন।
advertisement
4/5
অন্যদিকে পঞ্জিকা মতে ভারতবর্ষের চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে বিকেল ৪:৩৪ মিনিটে এবং পূর্ণগ্রাস অর্থাৎ চন্দ্রগ্রহণ সমাপ্তি হচ্ছে বিকেল ৫ঃ৩০ মিনিটে। এই সময় যে কোনও ধরনের শুভ কাজ করার জন্য কঠোর ভাবে মানা করছেন বিশেষজ্ঞরা। কারণ তাদের মতে এই সময় যে কোনও শুভ কাজ করা আপনার জন্য অশুভ হতে পারে।
advertisement
5/5
তারাপীঠ মন্দিরের অন্য এক সেবায়েত পুলক চট্টোপাধ্যায় জানান সন্ধ্যের সময় গ্রহণ ছাড়ার পরে আবার পুনরায় মা তারা কে স্নান করিয়ে রাজরাজেশ্বরী রূপে সাজিয়ে পুজো করা শুরু হবে। সেই সময় ভক্তরা আবার গর্ভগৃহের মধ্যে প্রবেশ করতে পারবেন। (তথ্য-সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/বীরভূম/
Tarapith Temple: তারাপীঠ যাচ্ছেন? ৩ মার্চ বন্ধ থাকছে তারাপীঠ মন্দিরের গর্ভগৃহ, মা তারার দর্শনের আগে জেনে নিন সঠিক সময়