Madhyamik Examination 2026: গণিত নিয়ে সবচেয়ে মাথাব্যথা! অঙ্ক পরীক্ষার পর মিশ্র প্রতিক্রিয়া ছাত্র-ছাত্রীদের
- Reported by:Nawab Ayatulla Mallick
- Published by:Salmali Das
Last Updated:
Madhyamik Examination 2026: গণিত বিষয় নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে চাপা টেনশন কাজ করে সবসময়। এবছর তার ব্যতিক্রম হয়নি। মাধ্যমিক পরীক্ষার পর ছাত্র-ছাত্রীদের কাছ থেকে সেজন্য মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এবছর।
মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: গণিত বিষয় নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে চাপা টেনশন কাজ করে সবসময়। এবছর তার ব্যতিক্রম হয়নি। মাধ্যমিক পরীক্ষার পর ছাত্র-ছাত্রীদের কাছ থেকে সেজন্য মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এবছর।
পরীক্ষার পর কিছু ছাত্র-ছাত্রী জানিয়েছেন পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে এবছর। তবে ব্যতিক্রম ও রয়েছে। এ নিয়ে সুদীপ বৈদ্য নামের এক পরীক্ষার্থী জানিয়েছেন, পরীক্ষা ভাল হয়েছে। জানা এসেছে উপবাদ্য, সম্পাদ্যগুলি।
advertisement
advertisement
কোন বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ও চাপের দ্বারা গঠিত যে কোনোও বৃত্তস্থ কোণের দ্বিগুণ, যে দুটি বৃত্ত পরষ্পরকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। এই প্রশ্নটি প্রায় সকলের জানা এসেছে।
সাধারণ ছাত্র-ছাত্রীরা জানিয়েছেন, পাশ নম্বরের মত জানা এসেছে। কিন্তু কোনোভাবেই এর বেশি উত্তর করা যায়নি। এমসিকিউ টাইপের প্রশ্ন জানা এসেছে। ১২ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শেষ হবে।
advertisement
১১ ই ফেব্রুয়ারি রয়েছে ভৌত বিজ্ঞান পরীক্ষা। তবে, অঙ্ক পরীক্ষা শেষ হওয়ায় কিছুটা হাঁফ ছেড়ে বেঁচেছে ছাত্র-ছাত্রীরা। অঙ্কের মত জটিল বিষয়ের পরীক্ষা শেষ হওয়ায় স্বস্তিতে তাঁরা।
এবার অপেক্ষা পরীক্ষার ফলাফলের জন্য। মাধ্যমিকের পরীক্ষা শেষের দিকে। সব মিলিয়ে অঙ্ক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে সকলের মনেই। পরীক্ষার পর ছাত্র-ছাত্রীরা ভৌত বিজ্ঞানের জন্য প্রস্তুতি নেবেন। শেষে রয়েছে জীবন বিজ্ঞান।
Location :
Mathurapur,North Twenty Four Parganas,West Bengal
First Published :
Feb 09, 2026 4:47 PM IST










