গোপন সূত্রে খবর পেয়ে চোপড়া থানার দাসপাড়া পুলিশ ফাঁড়ি অভিযান চালায় গন্দুগছ এলাকায়। সেখান থেকে ৬ টি আগ্নেয়াস্ত্র সহ মহিবুল হক নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতদের বাড়িতে তল্লাশী চালিয়েই ৬ টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। এরমধ্যে ৫ টি ওয়ান শর্টার ও একটি ছররা বন্দুক বলে পুলিশ জানিয়েছে।
advertisement
আরও পড়ুন: মুষলধারে বৃষ্টি, আর তাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির ছাদ
অন্যদিকে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়ি নাকা চেকিং চালানোর সময় ৫ টি চোরাই বাইক সহ ৩ জনকে আটক করে। ধৃতদের নাম মহম্মদ আলম, আজির আলম ও হাসান শা। তাদের বাড়ি পাঞ্জিপাড়া এলাকাতেই। এই সাফল্যের জন্য দুই অভিযানের নেতৃত্বে থাকা পুলিশ আধিকারিক নয়ন কুমার মণ্ডল ও প্রণব সরকারকে বিশেষভাবে সম্মানিত করেন ইসলামপুর পুলিশ জেলার সুপার বিশপ সরকার।
advertisement
চঞ্চল মোদক
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 18, 2023 5:17 PM IST






