advertisement

Mock Election: ছোট থেকে নেতা হওয়ার ট্রেনিং, খুদে পড়ুয়ারা সামলে দিল আস্ত একটা নির্বাচন! ‘সশস্ত্র বাহিনী’র পাহারায় ভোটযুদ্ধে সাড়া পড়ে গেল গোটা জেলায়

Last Updated:

West Medinipur News: নির্বাচনের আবহে প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এক অন্য ছবি। বুথের বাইরে লম্বা লাইন। বুথ স্লিপ হাতে দাঁড়িয়ে রয়েছে ভোটাররা। নিরাপত্তার দায়িত্ব রয়েছে সশস্ত্র বাহিনী। ভোট প্রক্রিয়ার অধিকাংশ দায়িত্বই সামলেছে ছাত্রছাত্রীরাই।

+
স্কুল

স্কুল সংসদ নির্বাচনে আসল ভোটের আবহ

দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: রাজ্যে ভোটের দিন যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে নির্বাচনী আবহ। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের প্রহর গুনছে। নির্বাচনের আবহে প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এক অন্য ছবি। বুথের বাইরে লম্বা লাইন। বুথ স্লিপ হাতে দাঁড়িয়ে রয়েছে ভোটাররা। নিরাপত্তার দায়িত্ব রয়েছে সশস্ত্র বাহিনী। একে একে ঢুকে নির্দিষ্ট নিয়ম মেনে ব্যালটে ভোট দিচ্ছে। এ যেন এক অন্য নির্বাচনের সাক্ষী রইল গোটা বাংলা। বড়দের পাশাপাশি নির্বাচনের সেই আবহই যেন ছুঁয়ে গেল ছোটদের মনেও।
পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন-১ ব্লকের মেনকাপুর উমাপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়ে অভিনব উদ্যোগে অনুষ্ঠিত হল শিশু সংসদের নির্বাচন। বাস্তব নির্বাচনের আদলেই সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় গড়ে তোলা হল এই শিশু সংসদ। ভোটের দিন সকাল থেকেই বিদ্যালয়ের প্রাঙ্গণে ছিল উৎসবের পরিবেশ। ভোটকেন্দ্রের বাইরে ছোট ছোট খুদে পড়ুয়াদের লম্বা লাইন। হাতে বুথ স্লিপ নিয়ে ধৈর্য ধরে নিজেদের পালার অপেক্ষা করছে তারা। একে একে ভোটকক্ষে ঢুকে গোপন ব্যালটে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেয় খুদে ভোটাররা। যেন একেবারে বড়দের নির্বাচনেরই প্রতিচ্ছবি।
advertisement
advertisement
এই নির্বাচনের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল, ভোট প্রক্রিয়ার অধিকাংশ দায়িত্বই সামলেছে ছাত্রছাত্রীরাই। পোলিং অফিসার থেকে শুরু করে নিরাপত্তার প্রতীকী দায়িত্ব, সবেতেই ছিল তাদের সক্রিয় ভূমিকা। পুরো নির্বাচন প্রক্রিয়ার তত্ত্বাবধানে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের এক শিক্ষক। পাশাপাশি বাস্তব নির্বাচনের অভিজ্ঞতা দিতে ত্রিস্তর নিরাপত্তার প্রতীকী ব্যবস্থাও রাখা হয়। ভোটগ্রহণ শেষে সম্পন্ন হয় ভোট গণনা। প্রধানমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন শরণ্যা পাত্র, সুপ্রীতি সামন্ত ও শুভম।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গণনায় শরণ্যা পাত্র ৬৪টি ভোট পেয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন। এছাড়াও খাদ্য, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি, শিক্ষা এবং পরিবেশ দফতরের মন্ত্রী পদে মোট নয়জন প্রার্থীর মধ্যে ভোটাভুটি হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, ছোটবেলা থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতেই এই উদ্যোগ। গোপন ভোটের মাধ্যমে ছাত্রছাত্রীদের মতামতকে গুরুত্ব দিয়েই গঠন করা হয়েছে শিশু সংসদ। এই অভিনব উদ্যোগে উৎসাহিত পড়ুয়াদের পাশাপাশি খুশি অভিভাবকরাও। শুধু তাই নয়,‌ নির্বাচনী আবহের মাঝে এমন এক অভিনব নির্বাচন নাড়া দিয়েছে গোটা জেলার মানুষকে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mock Election: ছোট থেকে নেতা হওয়ার ট্রেনিং, খুদে পড়ুয়ারা সামলে দিল আস্ত একটা নির্বাচন! ‘সশস্ত্র বাহিনী’র পাহারায় ভোটযুদ্ধে সাড়া পড়ে গেল গোটা জেলায়
Next Article
advertisement
KKR vs PBKS Live, IPL 2026: ইডেনে শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বন্ধ বৃষ্টিতে
KKR vs PBKS : ইডেনে শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বন্ধ বৃষ্টিতে
  • ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

  • আজ কি ম্যাচ জিততে পারবে কলকাতা?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement