TRENDING:

Police: শোওয়ার ঘরের ভেতর ওটা কী পড়ে আছে! ছেলের অবস্থা দেখে চিৎকার মায়ের

Last Updated:

Police: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সকালে নব কুমার বাড়ি থেকে বের হয়েছিলেন। রাত দশটার দিকে তিনি বাড়িতে ফিরে আসেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শীতলকুচি: ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। আর এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। মৃত ব্যক্তির নাম নব কুমার বর্মন। ঘটনাটি ঘটেছে শীতলকুচির খারিজা ধাপেরচাত্রা এলাকায়। মৃতদেহ উদ্ধারের এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শীতলকুচি থানার পুলিশ।
মৃত ব্যক্তির বাড়ির সামনে মানুষের ভিড়
মৃত ব্যক্তির বাড়ির সামনে মানুষের ভিড়
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সকালে নব কুমার বাড়ি থেকে বের হয়েছিলেন। রাত দশটার দিকে তিনি বাড়িতে ফিরে আসেন। তখন তাঁর মা আরতি বর্মন নব কুমারকে খাবার খেতে বলেন। তখন তিনি জানিয়েছিলেন, তিনি বাইরে থেকে খেয়ে এসেছেন।

এরপর বাড়ির সকলকে ঘুমিয়ে পড়েন। এরপর এদিন আচমকাই নব কুমারের শোওয়ার ঘরে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন পরিবারের মানুষরা। এই দৃশ্য দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন সকলে। পরিবারের মানুষের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন তাঁদের বাড়িতে।

advertisement

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠায়। এবং এই গোটা ঘটনার তদন্ত শুরু করে। আচমকা এই ভাবে বাড়ির ছেলের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশাপশি এলাকার মানুষ। তবে এভাবে অচমকাই নব কুমারের মৃত্যুকে কেন্দ্র করে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
টাকার অভাবে ফিরতে হচ্ছিল খালি হাতে, খুদেদের শখ মেটাতে উদয় থানার বড়বাবু!
আরও দেখুন

Sarthak Pandit

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Police: শোওয়ার ঘরের ভেতর ওটা কী পড়ে আছে! ছেলের অবস্থা দেখে চিৎকার মায়ের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল