TRENDING:

Alipurduar News: সাদরি ভাষায় কবিতা সম্মেলন

Last Updated:

কালচিনি এলাকায় সাদরি ভাষা কবি সন্মেলন আয়োজিত হচ্ছে। অখিল ভারতীয় সাদরি ভাষা সাহিত্য বিকাশ সমিতির পক্ষ থেকে এই কবি সন্মেলনের আয়োজন করা হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
আলিপুরদুয়ার: বাংলায় কবি সম্মেলন প্রতি বছর‌ই অনুষ্ঠিত হয়। কিন্তু সাদরি ভাষায় কবি সম্মেলনের কথা কখন‌ও তা শুনেছেন? কালচিনিতে এবার অনুষ্ঠিত হচ্ছে কবি সম্মেলন।
advertisement

আরও পড়ুন: কাজে গিয়ে মাথায় ভেঙে পড়ল আকাশ, চোখের সামনে সব শেষ…

কালচিনি এলাকায় সাদরি ভাষা কবি সন্মেলন আয়োজিত হচ্ছে। অখিল ভারতীয় সাদরি ভাষা সাহিত্য বিকাশ সমিতির পক্ষ থেকে এই কবি সন্মেলনের আয়োজন করা হয়। এই সাদরি ভাষা কবি সন্মেলনে ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে সাদরি ভাষা কবি ও সাহিত্যিকরা উপস্থিত হয়েছেন। শুধু কবিতা পাঠ নয়, আদিবাসী সংস্কৃতির নৃত্য, সঙ্গীত পরিবেশিত হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে হরি কুজুর জানান, এই প্রথমবার কালচিনি এলাকায় সাদরি ভাষা কবি সন্মেলন আয়োজিত হল। সাদরি ভাষা ও সাহিত‍্যের গুরুত্ব বাড়াতে এই আয়োজন।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সদরি ভাষা নাগপুরি নামেও পরিচিত। বিহার, ঝাড়খন্ড রাজ্যে আজ‌ও ব্যবহৃত হয় এই ভাষা। পাশাপাশি উত্তরবঙ্গে এই ভাষা ব‍্যবহৃত হয়। এই সাদরি ভাষাকে খুব শীঘ্রই পড়াশোনায় ব‍্যবহার করবে রাজ‍্য সরকার বলে জানা গিয়েছে। চা বাগান অধ‍্যুষিত এলাকার বেশিরভাগ শ্রমিকদের ভাষা সাদরি। উৎসব অনুষ্ঠানে সাদরি ভাষা ব‍্যবহার করে নাচ, গানের আয়োজন করেন তাঁরা। এই ভাষায় কবিতা লিখছেন অনেকেই। কিন্তু প্রচারের আলো পান না তাঁরা। সম্মেলন হলে বিশিষ্টজনেদের সামনে তাঁরা কবিতা পরিবেশিত করার সুযোগ পাবেন বলে আয়োজকদের তরফে জানা যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বনাঞ্চল রক্ষায় পুরুলিয়ায় বনবিভাগের বাড়তি নজরদারি! ব্যানার ও পোস্টারে ঢাকল জঙ্গলমহল
আরও দেখুন

অনন্যা দে

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: সাদরি ভাষায় কবিতা সম্মেলন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল