TRENDING:

Bangla News: সাতসকালে চা বাগানে সম্বর হরিণের দাপাদাপি, বন্ধ হয়ে গেল পাতা তোলা

Last Updated:

এদিন কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানে সকাল থেকে দাপিয়ে বেড়ল একটি সম্বর হরিণ। সকালে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি সম্বর হরিণ বেরিয়ে এসে মেচপাড়া চা বাগানে প্রবেশ করে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: মঙ্গলবার সকাল থেকে কাজ‌ই করতে পারলেন না মেচপাড়া চা বাগানের শ্রমিকরা। কারণ দিনভর বাগানে ঘুরে বেড়ল একটি সম্বর হরিণ।
সম্বর হরিণ 
সম্বর হরিণ 
advertisement

আরও পড়ুন: অতিরিক্ত কুয়াশায় সর্ষে ফুলে পোকার আক্রমণ, এই উপায়ে ফসল বাঁচান

এদিন কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানে সকাল থেকে দাপিয়ে বেড়ল একটি সম্বর হরিণ। সকালে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি সম্বর হরিণ বেরিয়ে এসে মেচপাড়া চা বাগানে প্রবেশ করে। সম্বর হরিণটি বাগানের বিভিন্ন সেকশনে দাপিয়ে বেড়ায়। এরফলে কাজ করতে অসুবিধায় পড়েন চা শ্রমিকরা। শেষ পর্যন্ত বাগানে কাজ বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও সম্বর হরিণটিকে ধরতে পারছিল না কেউই।গৃহস্থের বাড়ির উঠোনেও ঘুরেছে সম্বর হরিণটি। কেউই বাগে আনতে পারছিল না। শেষে খবর দেওয়া হয় বনকর্মীদের।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বন দফতরের বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। দুপুর পর্যন্ত ধরা যায়নি হরিণটিকে। ফলে কাজ‌ও শুরু হয়নি চা বাগানে। এদিনও শীতের দাপটে ঘন কুয়াশায় ছেয়েছিল চারিদিক। ফলে এমনিতেই ভাল করে চারিপাশ দেখা যাচ্ছিল না। এরপর এই সম্বর হরিণের কারণে আরও বেহাল পরিস্থিতি লক্ষ্য করা যায়। যদিও হরিণটিকে দুপুরের পর বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা ধরতে সক্ষম হন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: সাতসকালে চা বাগানে সম্বর হরিণের দাপাদাপি, বন্ধ হয়ে গেল পাতা তোলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল