TRENDING:

Malda News: রূপশ্রী প্রকল্পের টাকা হাতানোর চেষ্টা! ভয়ঙ্কর অভিযোগ এই জেলায়

Last Updated:

Malda News: মালদহে রূপশ্রী প্রকল্পের আবেদনকারীর বাড়িতে তদন্তে গিয়ে চোখ কপালে উঠল প্রশাসনিক কর্তাদের। মালদহে হরিশ্চন্দ্রপুর ব্লক এলাকায় তদন্তে নেমে রূপশ্রী প্রকল্পের একাধিক ভুয়ো আবেদন ধরলেন ব্লক প্রশাসনের কর্তারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রূপশ্রী প্রকল্পে কারচুপির অভিযোগ
রূপশ্রী প্রকল্পে কারচুপির অভিযোগ
advertisement

আরও পড়ুন: বৃহস্পতিবারও স্বস্তি নেই দক্ষিণবঙ্গে, প্রবল বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ বেশ কিছু জেলা! কবে থেকে কমবে বৃষ্টি?

সেখানে তদন্তে গিয়ে তারা দেখতে পান রূপশ্রী প্রকল্পের টাকা পাচ্ছে বিবাহিতরাও, এমনকি এক বা একাধিক সন্তানের জননীরাও। ঠিক সেই সময় হাতেনাতে ধরে ফেললেন প্রশাসনের কর্তারা। এরপর বিষয়টি তদন্তের নির্দেশ দেন আধিকারিকরা। পর পর প্রায় তিনটি বাড়িতে গিয়ে ভুয়ো আবেদন ধরে ফেলেন আধিকারিকরা। কারও এক বছর আবার কারও দুই বছর আগে বিয়ে হয়েছে।

advertisement

হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সোনাম ওয়াংদী লামা জানান, “হরিশ্চন্দ্রপুর ব্লকের বেশ কয়েকটি অঞ্চল থেকে আসা রূপশ্রী প্রকল্পের আবেদনগুলি বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ভালুকা অঞ্চলের জগন্নাথপুর গ্রামে দুজন এবং হাতি ছাপা গ্রামে একজন ভুয়ো আবেদনকারীকে হাতেনাতে ধরা হয়েছে। তদন্তে জানা গেছে, তারা ইতিমধ্যেই বিবাহিত, এমনকি এক বা একাধিক সন্তানের জননীরাও আবেদন করেছেন। অবিলম্বে তাদের তিনজনের আবেদনপত্র খারিজ করা হবে এবং ব্লক প্রশাসনকে এ বিষয়ে রিপোর্ট দেওয়া হবে। পাশাপাশি তদন্ত শুরু হবে।”

advertisement

View More

আরও পড়ুন: দোতলা ট্রেনে সিটের নীচ থেকে হঠাৎ টিক টিক শব্দ! হইচই গোটা কামরায়, উঁকি দিতেই ঘাম ছুটল টিটির

যদিও অভিযুক্তদের পরিবারের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী তারা আবেদন করেছিলেন তবে কীভাবে এমনটা হল তারা বুঝতে পারছে না। তাদের মেয়ে শ্বশুরবাড়ি এলাকা থেকে আবেদন করেছিল। ভুয়ো বিষয় সংক্রান্ত তারা কিছু জানেন না বলে দাবি আবেদনকারীর পরিবারের। এদিকে এই ঘটনার পর প্রশ্ন উঠছে সরকারি প্রকল্পের টাকা সঠিক পথে পরিচালনা নিয়ে। ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসীরাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

জিএম মোমিন।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: রূপশ্রী প্রকল্পের টাকা হাতানোর চেষ্টা! ভয়ঙ্কর অভিযোগ এই জেলায়
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল