TRENDING:

Jalpaiguri News: তন্ময় বোসের কাছে তবলার প্রশিক্ষণ! বিরাট সুযোগ জেলার তবলাবাদকদের সামনে

Last Updated:

তন্ময় বোস নিজে জলপাইগুড়ি এসেছেন জেলার তবলা বাদকদের প্রশিক্ষণ দিতে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে ২০ জন তবলাবাদক অংশ নিয়েছে এই প্রশিক্ষণ শিবিরে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
জলপাইগুড়ি: জেলার সঙ্গীত প্রেমীদের জন্য খুশির খবর। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তবলা বাদক তন্ময় বোস এখন জলপাইগুড়িতে। তাঁর কাছে তালিম নিয়ে আরও দক্ষ হয়ে ওঠার সুযোগ এসে গিয়েছে জেলার তবলা বাদকদের সামনে।
advertisement

আরও পড়ুন: তিস্তার চরে বুনো হাতির দল, খবর পেয়েই ‘পঙ্গপালের’ মত ছুটে এল মানুষ

সাংস্কৃতিক যেকোনও অনুষ্ঠানের দিক থেকে জলপাইগুড়ি জেলা বেশ অনেকটাই এগিয়ে। হামেশাই সাংস্কৃতিক কোনও না কোনও অনুষ্ঠান এই শহরে আয়োজিত হয়। এদিকে তবলাবাদক তন্ময় বোস’কে চেনেন না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। দীর্ঘদিন পন্ডিত রবিশঙ্করের সঙ্গে তিনি সঙ্গত করেছেন। এবার তিনি নিজে জলপাইগুড়ি এসেছেন জেলার তবলা বাদকদের প্রশিক্ষণ দিতে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে ২০ জন তবলাবাদক অংশ নিয়েছে এই প্রশিক্ষণ শিবিরে। তাঁদের প্রতিভাকে শান দিতেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই প্রবাদপ্রতিম তবলচি।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন:

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমির উদ্যোগে আয়োজিত তিন দিনের তবলা প্রশিক্ষণ শিবিরের প্রধান শিক্ষাগুরু হিসেবেই জেলায় আগমন তন্ময় বোসের। আপাতত তিন দিন তিনি থাকছেন এই শহরে এবং প্রশিক্ষণ দেবেন এখানকার প্রতিভাবান তবলাবাদকদের। শহরের রবীন্দ্র ভবনে এই শিবির শুরু হয়েছে। প্রশিক্ষণের শেষদিন , অর্থাৎ ২৪ নভেম্বর সন্ধেয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে তন্ময় বোস তাঁর কাছে প্রশিক্ষণ নেওয়া শিষ্যদের নিয়ে মঞ্চে পারফর্ম করবেন। এটা জেলার তবলাবাদকদের কাছে এক বড় সুযোগ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন চমক মন্দারমণিতে! এবার সমুদ্রতটে গিয়ে আর ফিরে আসতে ইচ্ছে করবেন না
আরও দেখুন

সুরজিৎ দে

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: তন্ময় বোসের কাছে তবলার প্রশিক্ষণ! বিরাট সুযোগ জেলার তবলাবাদকদের সামনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল