TRENDING:

South Dinajpur News: দূরত্ব কমে হবে ১.১ কিমি! রেলের এক পদক্ষেপে বদলে যেতে পারে বোল্লার রক্ষাকালী মন্দিরের রুট

Last Updated:

রেলের পদক্ষেপ গ্রহণ হলেই সহজ হয়ে যাবে বোল্লার রক্ষাকালী মন্দির যাতায়াত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুরের সঙ্গে দেশের অন্য এলাকার রেল যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল। তার উপরে বোল্লার মত প্রত্যন্ত গ্রাম। বোল্লার রক্ষাকালী মন্দিরের পাশ দিয়ে ট্রেন ছুটে যায় প্রতিদিনই। পুজো উপলক্ষে কয়েকদিন ট্রেন থামলেও সারাবছর দাঁড়ায় না। এতে সমস্যায় পড়তে হয় প্রতিনিয়ত। তাই মন্দির কমিটির পাশাপাশি জেলাবাসীর দাবী বোল্লায় তৈরি হোক স্থায়ী স্টেশন। উপকৃত হবেন বহু পুণ্যার্থীরা।
advertisement

বালুরঘাটের ঐতিহ্যবাহী বোল্লা মেলা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। এই মেলাতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। প্রতিবছর দূর-দূরান্ত থেকে ট্রেনে করে বহু ভক্তরা বোল্লা মেলায় আসেন নিষ্ঠা ভরে পুজো দিতে। পুজোর তিনদিন তো বটেই, এমনকি বহু মানুষ বিসর্জনের পরে এসেও পুজো দিয়ে যায়। মূলত বাস থেকে নেমে জাতীয় সড়ক থেকে মূল রাস্তা দিয়ে বোল্লা মন্দিরে ভক্তরা আসে। অন্যদিকে, গ্রামের রাস্তা খাসপুর, পতিরাম সহ বিভিন্ন রুট দিয়ে মানুষ আসে। তবে, এক্ষেত্রে বেশ সমস্যায় পড়তে হয় অন্যান্য সময় দূর দূরান্ত থেকে বোল্লা মায়ের পুজো দিতে আসা ভক্তদের। স্থায়ী স্টেশন না থাকায় অন্য স্টেশনে বা বাসে করে এসে পুজো দিতে হয় ভক্তদের। এতে অনেকটাই হয়রানির শিকার হতে হয় তাদের।

advertisement

আরও পড়ুন: ঘরোয়া উপকরণেই ঘরে হাজির ভূস্বর্গের স্বাদ! বাড়িতেই চটজলদি বানান কাশ্মীরি চিকেন কান্তি

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বোল্লা মন্দির কমিটির তরফে মল্লিকপুর হাট স্টেশনটিকে বোল্লা রেল গেটের কাছে সরিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে তীর্থযাত্রীদের অনেকটা সুবিধা হবে বলে দাবি তাদের। মল্লিকপুর হাট স্টেশন থেকে বোল্লাকালী মন্দিরের হাঁটা পথে দূরত্ব প্রায় ৪.৫ কিমি। রেল গেটের কাছে স্টেশনটি সরিয়ে আনলে দূরত্ব কমে হবে ১.১ কিলোমিটার। জানা গেছে, বালুরঘাট রেল স্টেশন থেকে বর্তমানে অনেকগুলিই ট্রেন চলে। তাই মন্দির কমিটির পাশাপাশি পুণ্যার্থীদের দাবি, স্থায়ী স্টেশন তৈরি হলে তবেই আপ ডাউন সব ট্রেন বোল্লার স্টেশনে দাঁড়াবে। উপকৃত হবেন হাজারও পুণ্যার্থী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: দূরত্ব কমে হবে ১.১ কিমি! রেলের এক পদক্ষেপে বদলে যেতে পারে বোল্লার রক্ষাকালী মন্দিরের রুট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল