TRENDING:

Fullara Satipeeth Mandir Tourism: উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে

Last Updated:

Birbhum News:রাজ্য সরকারের তরফ থেকে বরাদ্দ টাকায় মন্দিরের খুব কাছেই নতুন গেস্ট হাউস তৈরি হবে দূর দূরান্তের পর্যটকদের রাত্রিবাসের জন্য। তার সামনেই পুজো সামগ্রীর মোট আটটি দোকান ঘর নির্মাণ করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: লাল মাটির জেলা বীরভূম এর মধ্যে রয়েছে মোট পাঁচটি সতীপীঠ। আর তার মধ্যে অন্যতম হচ্ছে বীরভূমের বোলপুর মহকুমার লাভপুরে মা ফুল্লরা সতীপীঠ। পুরাণে বর্ণিত হয়েছে, লাভপুরের এই স্থানে মা সতীর নীচের ঠোঁট বা ফুল পড়েছিল। সেই থেকেই এখানকার নাম হয় ফুল্লরা। অন্তত এমনটাই বিশ্বাস করেন ভক্তরা। তবে অন্যান্য মন্দিরে মায়ের মূর্তি বা বিগ্রহ দেখতে পেলেও এই মন্দিরে মায়ের কোনও ধরনের বিগ্রহ নেই। একটি কূর্মাকৃতির শিলাখণ্ড দেবী রূপে পূজিত হয়ে আসছে।
advertisement

মন্দিরের গর্ভগৃহের সামনেই রয়েছে একটি বিরাট পুকুর। এই সতীপীঠে ফুল্লরা দেবীর মন্দির প্রথম প্রতিষ্ঠা করেছিলেন কৃষ্ণানন্দ গিরি। ইতিহাস ঘাটলে জানতে পারবেন একসময়ে মন্দিরের চূড়ায় স্বর্ণকলস শোভা পেত। প্রচলিত এবং প্রাচীন রীতি অনুযায়ী অন্যান্য পীঠের মতো এখানেও রয়েছে বিশ্বেশ্বর ভৈরব শিবের একটি প্রাচীন মন্দির। বর্তমান মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন যাদবলাল বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনPurulia Tourism: পুরুলিয়ার পর্যটনে জোর ধাক্কা! লাফিয়ে কমছে বুকিং, পর্যটকেরা হঠাৎ কেন মুখ ফেরাচ্ছেন জানুন

advertisement

রাজ্য সরকারের তরফ থেকে বরাদ্দ টাকায় মন্দিরের খুব কাছেই নতুন গেস্ট হাউস তৈরি হবে দূর দূরান্তের পর্যটকদের রাত্রিবাসের জন্য। তার সামনেই পুজো সামগ্রীর মোট আটটি দোকান ঘর নির্মাণ করা হবে। সেগুলিকে ভাড়া দেওয়া হবে স্থানীয় মানুষদের। এই দোকানঘরের উপরে দু’টি ডরমেটরি রুম নির্মাণ করা হবে সাধুসন্তদের জন্য। মূল মন্দিরের সামনে আটচালার মধ্যে তিনটি আলাদা জায়গায় নির্মাণ করা হবে যজ্ঞস্থল। যেখানে ভক্তরা এসে যজ্ঞ করতে পারবেন।

advertisement

View More

এর পাশাপাশি লাভপুর মন্দির মন্দির সংলগ্ন ফাঁকা জায়গায় শিশুদের জন্য গড়ে উঠবে বিনোদন উদ্যান। পার্ক সহ আশপাশের এলাকায় একাধিক বসার আসন তৈরি হবে। রোদ, জল, ঝড়, বৃষ্টি থেকে বাঁচতে তার উপর করা হবে শেড। এছাড়াও মন্দির সংলগ্ন এলাকা ও পার্শ্ববর্তী স্থানগুলির সৌন্দর্যায়ন এর কাজ শুরু হয়ে গেছে। ভক্তদের জন্য বসে ভোগ খাবার ব্যবস্থা করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

সৌভিক রায়

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fullara Satipeeth Mandir Tourism: উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল