advertisement

Purulia Tourism: পুরুলিয়ার পর্যটনে জোর ধাক্কা! লাফিয়ে কমছে বুকিং, পর্যটকেরা হঠাৎ কেন মুখ ফেরাচ্ছেন জানুন

Last Updated:

Purulia Tourism: বসন্তে পুরুলিয়া ভ্রমণের অন্যতম আকর্ষণ পলাশ ফুল। তবে এই বছর সেভাবে আগুনরঙা পলাশের দেখা মিলছে না। এর সরাসরি প্রভাব পড়ছে পুরুলিয়ার পর্যটন ব্যবসায়।

+
পুরুলিয়ায়

পুরুলিয়ায় এই বছর সেভাবে পলাশ দেখা যাচ্ছে না

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ বসন্তের মরশুমে পলাশের রঙে রঙিন হয়ে ওঠে সুন্দরী পুরুলিয়া। ‌গেরুয়া, সাদা, হলুদ- জঙ্গলমহলের এই জেলায় রঙবেরঙের পলাশের দেখা মেলে। এই আগুনের রাঙা পলাশের রঙে পুরুলিয়ার রূপ দেখতে পর্যটকদের ঢল নামে রাঢ় বঙ্গের এই জেলায়। তবে এই বছরের চিত্রটা একেবারেই অন্যরকম। ইতিমধ্যেই দোল-হোলি পেরোলেও জেলায় সেভাবে পলাশের দেখা নেই।
সারি সারি পলাশ জঙ্গল পলাশ শূন্য হয়ে পড়ে রয়েছে। হাতেগোনা কয়েকটি জায়গায় পলাশ দেখতে পাওয়া যাচ্ছে। তাতেই মন ভার পর্যটকদের। বহু পর্যটক এই সময় শুধু পলাশের টানে পুরুলিয়া আসেন‌। তবে এই বছর তাঁদের সেই আশা পূরণ হচ্ছে না। ফলে প্রতিনিয়ত বুকিং কমে যাচ্ছে। চিন্তার ভাঁজ পড়েছে পর্যটন ব্যবসায়ীদের কপালে। ‌
advertisement
আরও পড়ুনঃ বন্ধের মুখে সুন্দরবনের পর্যটন শিল্প! মহাবিপাকে এলাকার ব্যবসায়ীরা, ঘুরতে গিয়ে সমস্যায় না পড়তে চাইলে অবশ্যই জানুন
এই বিষয়ে পুরুলিয়া ডিস্ট্রিক্ট হোটেল অ্যান্ড লজ কিপার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহিত লাটা বলেন, প্রকৃতির কাছে আমরা কোথাও যেন হেরে যাচ্ছি। বছরের শেষ পর্যটনের সিজন এই মার্চ মাস। প্রতিবছর এই সময় পর্যটকেরা পলাশের টানে পুরুলিয়া আসেন। এই বছর পলাশ না ফোটায় পর্যটকেরাও পুরুলিয়া থেকে মুখ ফেরাচ্ছেন।
advertisement
advertisement
বুকিং অনেক কমে গিয়েছে। অনেকে পুরুলিয়া প্ল্যান করেও ক্যানসেল করে দিচ্ছেন। ব্যাপক হারে পর্যটন ব্যবসা ধাক্কা খাচ্ছে। এবার যেহেতু শীত অনেক দেরিতে বিদায় নিয়েছে, পুরোপুরি গরমও পড়েনি তাই পলাশ সেভাবে ফোটেনি। পর্যটন ব্যবসায়ীরা চাইছেন, এবার পুরোপুরিভাবে পলাশ ফুটুক। পর্যটকেরা ফের পুরুলিয়ামুখী হোক। ‌
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে পুরুলিয়ায় পলাশের দেখা মেলে।‌ আগুনরঙা পলাশের রঙে এখানে ফাগুন আসে। এই সময়টায় পর্যটকদের মধ্যে পাহাড়, জঙ্গল, ঝরনা দেখার পাশাপাশি পলাশের সৌন্দর্য উপভোগ করার টানও থাকে। তবে এই বছর পলাশের রঙে সেজে ওঠেনি পুরুলিয়া। ফলে সেই সৌন্দর্য থেকে বঞ্চিত হচ্ছেন পর্যটকেরা। ‌তাই বেড়ানোর প্ল্যানও পরিবর্তন হচ্ছে। পর্যটক থেকে পর্যটন ব্যবসায়ী সকলেই এখন পলাশ ফোটার অপেক্ষায়। ‌
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia Tourism: পুরুলিয়ার পর্যটনে জোর ধাক্কা! লাফিয়ে কমছে বুকিং, পর্যটকেরা হঠাৎ কেন মুখ ফেরাচ্ছেন জানুন
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement