Sundarbans Tourism: বন্ধের মুখে সুন্দরবনের পর্যটন শিল্প! মহাবিপাকে এলাকার ব্যবসায়ীরা, ঘুরতে গিয়ে সমস্যায় না পড়তে চাইলে অবশ্যই জানুন
- Reported by:Suman Saha
- Published by:Sneha Paul
Last Updated:
Sundarbans Tourism: পর্যটকদের অত্যন্ত পছন্দের জায়গা সুন্দরবন। সারা বছর দেশ-বিদেশের নানা এলাকা থেকে পর্যটকেরা এখানে আসেন। এবার রান্নার গ্যাসের সংকটের কারণে কার্যত বন্ধের মুখে সুন্দরবনের পর্যটন শিল্প।
দক্ষিণ ২৪ পরগনা, সুন্দরবন, সুমন সাহাঃ পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে এদেশে রান্নার গ্যাসের পাশাপাশি তেলের সরবরাহ নিয়ে সমস্যা তৈরি হয়েছে। ইতিমধ্যেই রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৬০ টাকা বেড়েছে। গৃহস্থালির ব্যবহারের গ্যাস সিলিন্ডার ন্যূনতম ২৫ দিন আগে ফের বুকিং নেওয়া যাবে না বলে নির্দেশিকা জারি হয়েছে। বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে নানা বিধিনিষেধ করা হয়েছে। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার সাধারণ হোটেল, রেস্তোরাঁ ব্যবসায়ীরা।
পর্যটনের উপরেই সুন্দরনের গোসাবা, বাসন্তীর বিস্তীর্ণ এলাকার মানুষ নির্ভরশীল। দেশ-বিদেশের নানা এলাকা থেকে পর্যটকেরা সারা বছর সুন্দরবন ভ্রমণে আসেন। বাসন্তী, গোসাবা, ঝড়খালি, পাখিরালয়, কৈখালী এলাকার হোটেল, হোম-স্টে-তে তাঁরা থাকেন।
আরও পড়ুনঃ মানবিকতা একেই বলে! দেখিয়ে দিল হিঙ্গলগঞ্জ থানা, ভিনরাজ্যের দুই ব্যক্তিকে পরিবারের হাতে তুলে দিল পুলিশ
শীত বিদায় নিলেও সুন্দরবনের এখনও পর্যটন মরসুম চলছে। এই পরিস্থিতি রান্নার গ্যাসের জোগানে টান পড়ায় সমস্যা তৈরি হয়েছে। এই প্রসঙ্গে পর্যটন ব্যবসায়ী বলেন, চলতি মাসে প্রচুর বুকিং রয়েছে, কিন্তু কীভাবে পর্যটকদের জন্য রান্না হবে তা বুঝতে পারছি না। গ্যাসের দাম বাড়ল, কিন্তু তারপরেও চাহিদা মতো মিলছে না। গ্যাস না পাওয়া গেলে ব্যবসা বন্ধ করতে হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মূলত যে কোনও লঞ্চ বা ভুটভুটি ভ্রমণের সময় পর্যটকদের খাওয়াদাওয়ার জন্যই গ্যাস একমাত্র রান্নার কাজে ব্যবহার করা হয়। এই পরিস্থিতিতে গ্যাসের জোগান নিয়ে চিন্তায় পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিষয়টি সুন্দরবনের পর্যটন ব্যবসায়ী সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 13, 2026 6:46 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Sundarbans Tourism: বন্ধের মুখে সুন্দরবনের পর্যটন শিল্প! মহাবিপাকে এলাকার ব্যবসায়ীরা, ঘুরতে গিয়ে সমস্যায় না পড়তে চাইলে অবশ্যই জানুন








