পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কালিয়াচকের দুলালটোলা এলাকায় সন্দেহভাজন দুই মহিলাকে ঘোরাফেরা করছিল। রাতেই গোলাপগঞ্জ ফাঁড়ির ওসি এবং কালিয়াচক থানার পুলিশ দুলালটোলা এলাকায় অভিযান চালায়। সেখানে অভিযান চালিয়ে দুই মহিলাকে আটক করে তল্লাশি চালানোয় তাদের হেফাজত থেকে উদ্ধার হয় প্রায় চার লক্ষ টাকার জাল নোট।
advertisement
বিপুল পরিমাণে এই জালনোট ওই দুই মহিলা কোথায় থেকে নিয়ে এনে কোথায় পাচার করার জন্য জড়ো হয়েছিল তা স্পষ্ট জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই পাচার চক্রে আর কেউ জড়িত রয়েছে কি না তা জানতে বুধবার ধৃত দুই মহিলাকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করেছে কালিয়াচক থানার পুলিশ।
advertisement
—- জিএম মোমিন।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 30, 2025 7:50 PM IST






