TRENDING:

Malda News: শীতের শান্ত ঘুম বদলে গেল চিরঘুমে! ছাদ বেয়ে ঘরে ঢুকে কুপিয়ে খুনের অভিযোগ, হাড়হিম করা কাণ্ড মালদহে

Last Updated:

Malda News: মধ্যরাতে বাড়ির ছাদ দিয়ে ঘরে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহের বৈষ্ণবনগর থানার কেবিএস ছোট কামাত এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: মধ্যরাতে বাড়ির ছাদ দিয়ে ঘরে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহের বৈষ্ণবনগর থানার কেবিএস ছোট কামাত এলাকায়। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আতাবুর রহমান (৪৫)। বাড়ির সংশ্লিষ্ট এলাকায়।
মধ্যরাতে বাড়ির ছাদ দিয়ে ঘরে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ
মধ্যরাতে বাড়ির ছাদ দিয়ে ঘরে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ
advertisement

পরিবারের সদস্যদের অভিযোগ, এদিন মধ্যরাতে ঘরে ঘুমিয়ে ছিলেন আতাবুর রহমান। সেই সময় বাড়ির ছাদ হয়ে কেউ বা কারা আতাবুরের ঘরে ঢুকে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করে। চিৎকারের আওয়াজ শুনে পরিবারের সদস্যরা ছুটে গেলে বাড়ির দরজা দিয়ে পালায় দুষ্কৃতী।

আরও পড়ুনঃ অস্বাভাবিক মৃত্যুতে আর দুর্ভোগ নয়! পোস্টমর্টেম পোর্টাল থেকে ঝটপট পেয়ে যান ময়নাতদন্তের রিপোর্ট, এক ক্লিকে জানুন আবেদনের সহজ উপায়

advertisement

ঘটনায় রক্তাক্ত অবস্থায় আতাবুর রহমানকে উদ্ধার করে প্রথমে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদহ মেডিক্যালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আতাবুরের।

আরও পড়ুনঃ মরণাপন্ন রোগী নিয়ে আর ছোটাছুটি নয়! রাজ্যের প্রথম গ্রামীণ হাসপাতালে চালু হল HDU পরিষেবা, খুশির হাওয়া লালগোলায়

advertisement

মৃতের স্ত্রী নাসিমা বিবির অভিযোগ, “মধ্যরাতে ঘরের মধ্যে ছোট ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলেন স্বামী আতাবুর। ঠিক তখনই কেউ বা কারা বাড়ির ছাদ হয়ে ঘরে ঢুকে স্বামীকে মাথায় ভোজালির আঘাত করে। স্বামীর গোঙানির আওয়াজ শুনে চিৎকার করে ছোট ছেলে। ছেলের চিৎকার শুনে পরিবারের সদস্যরা দরজা খুলে দেখেন মাথা থেকে রক্ত ঝরছে তাঁর। ঠিক তখনই কেউ বা কারা বাড়ির মূল দরজা হয়ে পালিয়ে যায়।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

এই ঘটনাকে কেন্দ্র করে এদিন রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কালিয়াচক এসডিপিও ফয়জাল রাজা-সহ বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাতেই আটক করা হয়েছে স্থানীয় দুই মহিলাকে বলে জানা গিয়েছে। যদিও খুনের আসল রহস্য জানতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: শীতের শান্ত ঘুম বদলে গেল চিরঘুমে! ছাদ বেয়ে ঘরে ঢুকে কুপিয়ে খুনের অভিযোগ, হাড়হিম করা কাণ্ড মালদহে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল