TRENDING:

Madhyamik 2025: শিক্ষকের বলা এই বিষয়গুলি মাথায় রাখলেই অঙ্কে আসবে ভাল নম্বর! জেনে নিন সম্পূর্ণ

Last Updated:

Madhyamik 2025: এই বিষয়েও ভাল নম্বর খুব সহজেই পাওয়া সম্ভব। সেই বিষয়ে জানাচ্ছেন কোচবিহার বিবেকানন্দ বিদ্যাপীঠের শিক্ষক সুব্রত গুপ্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা হল মাধ্যমিক। তাই এই পরীক্ষার ভাল নম্বর পাওয়া নিয়ে চিন্তায় থাকে প্রত্যেক পরীক্ষার্থী। ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে সকল ছাত্র-ছাত্রীরা। পরীক্ষার্থীরা তৈরি হচ্ছে জীবনের প্রথম বড় পরীক্ষার জন্য। তবে প্রায় সকল পরীক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষায় অঙ্ক বিষয় নিয়ে ভীতি থাকে। তবে এই বিষয়েও ভাল নম্বর খুব সহজেই পাওয়া সম্ভব। সেই বিষয়ে জানাচ্ছেন কোচবিহার বিবেকানন্দ বিদ্যাপীঠের শিক্ষক সুব্রত গুপ্ত।
advertisement

সুব্রত গুপ্ত জানান, “বহু পরীক্ষার্থী অঙ্ক বিষয় নিয়ে একটি ভীতির মধ্যে থাকে। তবে এই বিষয়টি নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই। অন্যান্য বিষয়ের থেকে বিষয়ে নম্বর পাওয়া অনেকটা সহজ। কিছু পদ্ধতি অবলম্বন করে চললেই সম্পূর্ণ নম্বর পেতে পারে ছাত্র-ছাত্রীরা। টেস্ট পেপারের অঙ্ক বিষয়ের বিগত দশ বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন কভার করতে হবে। যাতে কোনটিও বাকি না থাকে। তা হলেই অনেকটা সহজ হবে পরীক্ষার হলে বসে সমস্ত প্রশ্নের উত্তর করা ছাত্র-ছাত্রীদের জন্য।”

advertisement

এছাড়া তিনি আরও জানান, “ছাত্র-ছাত্রীদের অংকের গুরুত্বপূর্ণ সূত্রগুলি মুখস্ত করতে হবে। যাতে তা সহজেই পরীক্ষার খাতায় করা সম্ভব হয়। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগেও একবার সেই তালিকা দেখে নিতে হবে ভাল করে। বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্ক গুলি অবশ্যই রিভিশন করতে হবে। তবে অযথা বেশি রাত পর্যন্ত জেগে পড়াশোনা করবে না। সময় ধরে নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী পড়াশোনা করবে। যাতে মানসিক চাপ না পড়ে।”

advertisement

এছাড়া আরও বেশ কিছু বিষয়ের উপর নজর রাখতে হবে সেগুলি নীচে লেখা হল:

View More

১) মানসিক প্রস্তুতি নিতে হবে: বোর্ড এর প্রথম পরীক্ষা এই মাধ্যমিক পরীক্ষা। তাই ছাত্র-ছাত্রীদের ভীতির কথা মাথায় রেখে খুব একটা বেশি কঠিন প্রশ্ন করা হয় না। সেই কারণে ছাত্র-ছাত্রীদের অযথা ভয় পাওয়ার কিছু নেই।

আরও পড়ুন: মাত্র কয়েকদিন বাকি…মাধ‍্যমিক পরীক্ষা নিয়ে টেনশন? এই নিয়ম মেনেই মিলবে সাফল‍্য! জানালেন শিক্ষক

advertisement

২) পরীক্ষা শুরুর ১৫ মিনিট: পরীক্ষা শুরুর প্রথম ১৫ মিনিট ভাল করে খুঁটিয়ে প্রশ্নপত্র পড়ে নিতে হবে। যাতে সহজ প্রশ্ন এবং তুলনামূলক কঠিন প্রশ্ন গুলি শনাক্ত করা যায়। এবং পেন্সিল দিয়ে সেভাবে মার্ক করে নিতে হবে।

৩) সহজ উত্তর আগে করা: পরীক্ষায় খাতায় সবসময় সহজ বিষয় গুলি আগে করে নিয়ে হয়। কঠিন বিষয় গুলিকে পড়ে করতে। তবে পরীক্ষার খাতায় শুরুতেই ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এবং খাতার মান সঠিক থাকে।

advertisement

অভিজ্ঞ শিক্ষকের বলা এই সকল বিষয় গুলি মাথায় রেখে পরীক্ষার প্রস্তুতি নিলে এবং পরীক্ষা দিতে বসলে যে কোনও মাধ্যমিক পরীক্ষার্থী খুব সহজেই অংক বিষয়ে বেশ ভাল নম্বর পাবে সহজেই।

সেরা ভিডিও

আরও দেখুন
১,৬২,০০০ টাকার সেতুর হাল বেহাল! চাকদহে ব্রিজ হেলে পড়ে ভয়ানক অবস্থা
আরও দেখুন

—- Sarthak Pandit

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Madhyamik 2025: শিক্ষকের বলা এই বিষয়গুলি মাথায় রাখলেই অঙ্কে আসবে ভাল নম্বর! জেনে নিন সম্পূর্ণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল