আরও পড়ুন: প্রসূনের ব্যবধান বাড়তেই মহিলাদের উচ্ছ্বাস, হাওড়ায় চলছে ডিজে বাজিয়ে নাচ
কোচবিহারের এক ব্যবসায়ী মনোরঞ্জন বিশ্বাস জানান, সকাল থেকে বৃষ্টির কারণে দোকান সাজিয়ে বসতে অনেকটাই সময় লেগে গিয়েছে। তবে আর বৃষ্টি না আসায় বিক্রি বেড়েছে অনেকটাই। তিনি চা, রুটি এবং সবজির দোকান নিয়ে বসেছেন। দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের ভিড় থাকার কারণে বিক্রিও হচ্ছে যথেষ্ট।
advertisement
মাখা ফল বিক্রেতা নকুল রায় বলেন, সকাল থেকেই বহু মানুষ ভিড় জমাতে শুরু করেছিলেন গণনা কেন্দ্রের আশেপাশে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রিও কিছুটা বেড়েছে। বহু মানুষ খিদে পেটে গণনা কেন্দ্রে চলে এসেছিলেন, তাঁরাই কিনে খাচ্ছেন। তিনিও জানান ব্যবসা ভাল হচ্ছে।
সার্থক পণ্ডিত
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 04, 2024 3:50 PM IST





