TRENDING:

Loft Vegetable Cultivation: মাটি ছেড়ে মাচায় সব সবজির চাষ, মালামাল কৃষকরা

Last Updated:

Loft Vegetable Cultivation: বিভিন্ন ধরনের সবজি মাচায় চাষ করা হচ্ছে। আগে জমিতে খড় বিছিয়ে চাষ করা হত। প্রায় সময় এর ফলে সবজি পচে যেত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: জেলার বিভিন্ন গ্রামে কৃষকরা মাচা পদ্ধতিতে সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এতে ফলন হচ্ছে যথেষ্ট বেশি। ফলে লাভ বেড়েছে কৃষকদের। কিন্তু মাচা পদ্ধতিতে সবজি চাষের সুবিধে কী এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। কোন কোন সবজি এই মাচা পদ্ধতিতে চাষ করা হয় জানেন কি?
advertisement

কৃষি বিশেষজ্ঞ রাধিকা রঞ্জন দেবভূতি জানান, বর্তমানে বিভিন্ন ধরনের সবজি মাচায় চাষ করা হচ্ছে। আগে জমিতে খড় বিছিয়ে চাষ করা হত। প্রায় সময় এর ফলে সবজি পচে যেত। তাই বর্তমানে মাচা পদ্ধতিতে পটল, টমেটো, লাউ, শিম, মিষ্টি কুমড়ো, ঝিঙ্গে, শশা, বরবটি সহ বিভিন্ন ধরনের সবজি মাচা পদ্ধতিতে চাষ করা হচ্ছে। মাটিতে সবজি চাষ করলে অনেক সময় আগাছা পরিষ্কার সহ অন্যান্য পরিচর্যা সঠিকভাবে সম্পূর্ণ করা সম্ভব হয় না। সেখানে মাচা পদ্ধতিতে চাষ করার ফলে সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে পরিচর্যা করা সম্ভব হয়। আলো, বাতাস চাষাবাদের সহায়ক হওয়ায় ফলনও দ্রুত বৃদ্ধি পায় মাচা পদ্ধতিতে।

advertisement

আর‌ও পড়ুন: রাজ্যের কেন চা মন্ত্রক নেই? ভোটের মুখে প্রশ্ন বিজেপি বিধায়কের

মাচায় সবজি চাষে খরচ বেশি হলেও এটি ভীষণ লাভজনক। উঁচু করে মাচা তৈরি করলে মাচার সবজি মাটির সংস্পর্শে আসে না। ফলে পোকা-মাকড়, ছত্রাকের আক্রমণ কম হয়। এছাড়াও মাচায় সবজি চাষের সুবিধাগুলো হল- সবজিতে ভিটামিন ও সীমিত আকারে কীটনাশক প্রয়োগের সময় তা নষ্ট হয় না। গাছের গোড়ার আগাছা পরিষ্কার করা সহজ হয়। যে স্তরে পোকামাকড় বেশি চলাচল করে সেই স্তরে সেক্স ফেরামন বা হলুদ স্টিকি ট্র্যাপ ব্যবহার করা হয়। পরিবেশবান্ধব হওয়ায় মাচা পদ্ধতিতে চাষ নিরাপদ এবং লাভজনক।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

পিয়া গুপ্তা

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Loft Vegetable Cultivation: মাটি ছেড়ে মাচায় সব সবজির চাষ, মালামাল কৃষকরা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল