জানা যায়, এই লেপার্ড ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগান থেকে উদ্ধার হয়েছিল। লেপার্ড আনার পর চিকিৎসকরা বুঝতে পারেন সেটি গর্ভবতী। এর পর থেকে সেটিকে নজরে রাখতে শুরু করে বনকর্মীরা।
আরও পড়ুন- মালদহে এবার ম্যাঙ্গো হাব? বড় পদক্ষেপ আম ব্যবসায়ীদের, সরাসরি চিঠি কেন্দ্রকে
ডালিয়া এর আগে কোনও কেন্দ্রে সন্তান জন্ম দেয়নি। কারণ এই কেন্দ্রে প্রজনন নিষিদ্ধ। এই কেন্দ্রে ডালিয়া এখন মা। যেহেতু বিড়াল প্রজাতির প্রাণী, এরা একটু এদিক ওদিক বুঝতে পারলে শাবককে মেরে ফেলে, তাই এমন প্রাণীর শাবকদের জন্মের ৭ থেকে ২১ দিনকে ডেঞ্জার পিরিয়ড হিসেবে দেখা হয়। শাবক দুটির বয়স ২১ দিন হয়ে যাওয়ায় খুশির হাওয়া এখানে।
advertisement
প্রাণী চিকিৎসক উৎপল শর্মা জানান, ” মা ও শাবক ভাল রয়েছে।তবে আরো কিছুদিন নজর রাখা হবে।”
Annanya Dey
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 25, 2025 7:32 PM IST






