পরিযায়ী শ্রমিকদের জন্য সরকার ভাবে কম, এই নিয়ে বারবার প্রশ্ন ওঠে। কিন্তু রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে ‘কর্মসাথী’ প্রকল্প শুরু করেছে। কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর পরে তাদের পরিবারকে আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার।
advertisement
সেই মতো পোর্টালে নাম নথিভুক্ত করতেও বলা হয়েছিল। সেই ভাবে যারা নাম নথিভুক্ত করবেন বা করেছে তাঁদের মৃত্যু হলে পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। তাই পরিযায়ী শ্রমিকরা যদি বাইরে কাজে গিয়ে বিপদে পড়েন, তা হলেও তাদের পরিবারের ভবিষ্যতের চিন্তা নেই, পরিবার ২ লক্ষ টাকা পাবেন, যদি সেই শ্রমিকের মৃত্যু অস্বাভাবিক হয়। আর স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ৫০ হাজার টাকা পাবে রাজ্য।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 13, 2024 5:24 PM IST





