রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মনোজকুমার দাস। উনি হাবরার বাসিন্দা। তিনি পেশায় পুলিশকর্মী। শিলিগুড়িতে কর্মরত। গতকাল ওই ট্রেনে চেপে শিয়ালদহ যাচ্ছিলেন। নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন ছাড়বার পর উনি মোবাইল দেখছিলেন। এর মধ্যে ঘটে যায় মর্মান্তিক ঘটনা।
আরও পড়ুন : আমেরিকায় মহাকাশ প্রোগ্রামে বাঁকুড়ার অয়ন! যাতায়াতের খরচ যোগাড় করতেই হিমশিম
advertisement
দুর্ঘটনার অভিঘাতে ওঁর পা ভেঙে সিটের ফাঁকে আটকে যায়।পরে তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরে হাবরায় থাকা তাঁর পরিবারের সদস্যদের কাছে খবর যায়।আজ ওঁরা শিলিগুড়িতে এসে পৌঁছন। বর্তমানে তিনি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 18, 2024 5:18 PM IST





