TRENDING:

Kali Puja 2024: কোচবিহারের প্রাচীন বড় তারা কালী পুজো! মানসিক শান্তি পেতে ছুটে আসেন ভক্তরা

Last Updated:

মদনমোহন মন্দিরের কাঠামিয়া মন্দিরেই নির্মাণ করা হয় এই দেবীর প্রতিমা। তারপর আবার সেই স্থানেই করা হয় বড় তারা দেবীর পুজো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: জেলা কোচবিহারের বড় তারা কালী দেবীর পুজো। দীর্ঘ সময় ধরে এই পুজো হয়ে আসছে মদনমোহন বাড়িতে। রাজ আমলে মদনমোহন বাড়ি প্রতিষ্ঠার পর থেকেই এই পুজো হয়ে আসছে এখানে। দীপাবলির অমাবস্যার পূর্ণ তিথিতে রাতে বড় তারা মায়ের পুজো করা হয়। মদনমোহন মন্দিরের কাঠামিয়া মন্দিরেই নির্মাণ করা হয় এই দেবীর প্রতিমা। তারপর আবার সেই স্থানেই করা হয় বড় তারা দেবীর পুজো। ভয়ংকর দর্শন এই দেবীর পুজোর নিয়ম-রীতি অন্যান্য সকল কালী পুজোর থেকে একেবারেই আলাদা
advertisement

মদনমোহন বাড়ির পুরোহিত শিবকুমার চক্রবর্তী জানান, “দীর্ঘ সময় ধরে রাজ আমলের রীতি মেনেই এই পুজোর আয়োজন করা হয়ে আসছে। একটা সময় এই পুজোর সমস্ত দায়িত্বভার সামলাতেন মহারাজারা। তবে বর্তমানে এই পুজোর দায়িত্বভার সামলান দেবোত্তর ট্রাস্ট বোর্ডের কর্মকর্তারা। এখানে বড় তারা মায়ের প্রতিমা অনেকটাই বড় আকারে তৈরি হয়। সাধারণ দেবীর কালীর অন্যান্য প্রতিমার চাইতে একেবারেই আলাদা হয় এই প্রতিমা। এছাড়া দেবীর পুজোয় রয়েছে বিশেষ কিছু বিশেষত্ব। দেবীর ভোগের নিয়ম অনেকটাই আলাদা হয়ে থাকে এখানে।”

advertisement

আরও পড়ুন: মাত্র ৬০ টাকা মূল্যের কম্বো অফার! এত সুন্দর সুস্বাদু খাবার কোথায় মিলছে জানেন?

কোচবিহার মদনবাড়িতে আসা এক ভক্ত বেদশ্রুতি দত্ত জানান, “জেলার এই মন্দির রাজ আমলের ঐতিহ্যবাহী মন্দির। বড় তারা মায়ের পুজো উপলক্ষ্যে দূর-দুরান্তের বহু মানুষ আসেন এই মন্দিরে। পুজোর সময় বহু মানুষ উপস্থিত থাকেন। তিনিও দীর্ঘ সময় ধরে মন্দিরে আসেন পুজোর সময়। পুজোর নিয়ম রীতি রাজ আমলের পুরোনো। তাই এই নিয়ম বেশিরভাগ একেবারেই আলাদা। তাই এই পুজোয় আসতে তাঁর অনেকটাই ভাল লাগে।”

advertisement

View More

আরও পড়ুন: খাবার খান এই নিয়মে! মাত্র কয়েক দিনেই ঝট করে কমে যাবে ওজন!

জেলা কোচবিহারের অন্যতম প্রাচীন কালী পুজো এই বড় তারা মায়ের পুজো। দীর্ঘ সময়ের প্রাচীন এই কালী পুজোয় বহু মানুষ ছুটে আসেন মদনমোহন বাড়ি মন্দিরে। ভক্তদের কাছে এই পুজোর মাহাত্ম্য অনেকটাই বেশি লক্ষ্য করা যায়। তবে শুধু মাটির প্রতিমা নয়। মন্দিরের বড় তারা মায়ের পুজোও করা হয় একই দিনে। ফলে দীপাবলির অমাবস্যা তিথিতে মন্দির ভক্ত ভরে ওঠে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ এলে আর দেখতে পাবেন না সন্ধ্যারতি! মন্দির কমিটির বড় সিদ্ধান্ত, যাওয়ার আগে জানুন
আরও দেখুন

Sarthak Pandit

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Kali Puja 2024: কোচবিহারের প্রাচীন বড় তারা কালী পুজো! মানসিক শান্তি পেতে ছুটে আসেন ভক্তরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল