TRENDING:

Jalpaiguri News: ঘুরতে গিয়ে আর ফেরা হল না বাড়ি...! বাইক থেকে পড়ে প্রাণ গেল জলপাইগুড়ির যুবকের

Last Updated:

Jalpaiguri News: বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়িয়ে বাড়ি ফেরার পথে বাইক থেকে পড়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়িয়ে বাড়ি ফেরার পথে বাইক থেকে পড়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার আংরাভাষা সংলগ্ন ধীরেন দোকান এলাকায়। মৃত যুবকের নাম বিশ্বজিৎ সরকার। তার বাড়ি ধূপগুড়ির দক্ষিণ আলতাগ্রাম এলাকায়।
ধুপগুড়ি মহকুমা হাসপাতাল
ধুপগুড়ি মহকুমা হাসপাতাল
advertisement

জানা যায়, এদিন চার বন্ধু মিলে বাইক নিয়ে ঘুরতে বের হয়েছিল। জলপাইগুড়ির গয়েরকাটার দিক থেকে ধূপগুড়ির দিকে আসার পথে ধীরেন দোকান এলাকায় একটি বাইকের সঙ্গে লরির ধাক্কা লাগলে বাইক থেকে ছিটকে পড়ে বিশ্বজিৎ। বিষয়টি দেখতে পেয়ে আসে পাশে লোকজন ছুটে আসে। দ্রুত বিশ্বজিতকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিতকে মৃত বলে ঘোষণা করে।

advertisement

আরও পড়ুন: মিড ডে মিলের স্বাদ ভুলতে পারছে না হাতি…! একই স্কুলে ৯ বার, চাল, ডাল সাবাড়ের পাশাপাশি চলে তাণ্ডবলীলাও

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

প্রাথমিকভাবে অনুমান বাইক থেকে পড়ে গিয়ে মাথাতে গুরুতর আঘাত লাগে।মুহূর্তেই জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে ঘটনার খবর পেয়েই হাসপাতালে আসে ধূপগুড়ি থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে।ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এদিকে তরতাজা যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ আলতাগ্রাম এলাকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বন্যার জলে প্রাণ বাঁচাবে জারিকেন-কলসি...! বাঁকুড়ায় অভিনব উদ্ধারকৌশল দেখাল সিভিল ডিফেন্স
আরও দেখুন

সুরজিৎ দে 

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: ঘুরতে গিয়ে আর ফেরা হল না বাড়ি...! বাইক থেকে পড়ে প্রাণ গেল জলপাইগুড়ির যুবকের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল