TRENDING:

Jalpaiguri News: পিকআপ ভ্যান-টোটোর মুখোমুখি সংঘর্ষ! ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল টোটো চালকের, শোকস্তব্ধ ময়নাগুড়ি

Last Updated:

Jalpaiguri News: আকস্মিক এই দুর্ঘটনায় টোটো চালকের অকালমৃত্যুতে তাঁর পরিবার সহ সম্পূর্ণ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একটি পরিবারের রোজগেরে মানুষের প্রয়াণে শোকস্তব্ধ সকলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ শীতের সকালে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হল এক টোটো চালকের। মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে শোকস্তব্ধ ময়নাগুড়ি। বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০টা নাগাদ ময়নাগুড়িতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই টোটো চালকের। তাঁর নাম অনাথ সরকার (৫৭)। তিনি ময়নাগুড়ি ব্লকের বেতগারা রেলস্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা।
এলাকায় চাঞ্চল্য
এলাকায় চাঞ্চল্য
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে অনাথবাবু তাঁর টোটো করে ৬ জন যাত্রী নিয়ে চারের বাড়ি বাজার থেকে ময়নাগুড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় ময়নাগুড়ি থেকে ধূপগুড়ির দিকে যাচ্ছিল একটি মালবোঝাই পিকআপ ভ্যান। ময়নাগুড়ি শহরে ঢোকার আগেই পলাশ মোড় এলাকায় পিকআপ ভ্যানটির সঙ্গে টোটোটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার তীব্রতায় গুরুতরভাবে আহত হন টোটো চালক অনাথবাবু।

advertisement

আরও পড়ুনঃ বহু বিষয়ক জ্ঞান কী, সেমিনারে বোঝালেন অধ্যাপকরা! জয়গাঁর কলেজে বিশাল আয়োজন

স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অনাথবাবুকে মৃত বলে ঘোষণা করেন। টোটোতে থাকা অন্যান্য যাত্রীরাও আহত হন, তবে তাঁদের কারও আঘাত গুরুতর নয় বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

advertisement

View More

অন্যদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। তাঁরা দুর্ঘটনাগ্রস্ত টোটো ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। আকস্মিক এই দুর্ঘটনায় অনাথবাবুর অকালমৃত্যুতে তাঁর পরিবার ও গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাবার অপূর্ণ স্বপ্ন বুকে নিয়ে আউশগ্রামের লড়াইয়ে শ্যামাপ্রসন্ন, এ যেন এক সংগ্রামের গল্প! 
আরও দেখুন

স্থানীয়দের দাবি, ওই এলাকায় প্রায়ই যানবাহনের বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ হয়ে উঠছে। তাঁরা অবিলম্বে প্রশাসনের কাছে কড়া নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। একটি পরিবারের রোজগেরে মানুষকে হারিয়ে আজ শোকস্তব্ধ বেতগারা অঞ্চল।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: পিকআপ ভ্যান-টোটোর মুখোমুখি সংঘর্ষ! ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল টোটো চালকের, শোকস্তব্ধ ময়নাগুড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল